ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
জিনদের আশ্চর্য কাহিনী
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘জিন’ আল্লাহ তায়ালার এক বিস্ময়কর সৃষ্টি। তারা যেমন বিস্ময়কর, তাদের জীবনযাপনও বিস্ময়কর। ‘জিন’ শব্দটা শুনলেই মনের ভেতর জেগে উঠে শিহরণ ও কৌতূহলের ঢেউ। সঙ্গে একটু ভয়ের বাতাস। জিনেরা দেখতে কেমন, কিভাবে সৃষ্টি করা হয়েছে তাদের, তারা কী খায়, কোথায় থাকে, পড়াশোনা করে কি না, তাদের ধর্ম কী, কেমন তাদের জীবনযাপন? ইত্যাদি প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খায়। এসব প্রশ্নের উত্তর পাবেন জিনদের আশ্চর্য কাহিনী’র গল্পের ভাঁজে ভাঁজে।
জিনেরা কী বেশ ধরে আসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে? কেমন ব্যবহার দেখাত সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে-তাবেয়ীনের সঙ্গে? কেমন আচরণ করে পীর-মাশায়েখ, মনীষী প্রমুখের সঙ্গে? আর কী সব কা--কারখানা করে বেড়াচ্ছে আমাদের ছোট-বড় ভাই-বন্ধুদের সঙ্গে? জিনেরা কেন, কিভাবে আছর করে মানুষকে? তাদের আছর থেকে বাঁচার উপায়ইবা কী? এসবেরই জবাব রয়েছে এর পাতায় পাতায়। এছাড়া আরো অনেক ভয়, বিস্ময়, সাহস ও শিহরণ-জাগানিয়া কাহিনীরা আসর জমিয়েছে এখানে। এসব গল্প-জ্ঞানের স্বাদ পেতে জিনদের আশ্চর্য কাহিনীতে চড়ে শুরু করতে হবে পাঠের সফর। ঘুরে আসতে হবে গল্পের পর গল্প, পৃষ্ঠার পর পৃষ্ঠা। প্রিয় পাঠক হয়তো গল্পের আকর্ষণে হারিয়ে যাবেন জিনদের কথিত রাজ্য কুহকাফ নগরে...।
বইয়ের তথ্য
| নাম | জিনদের আশ্চর্য কাহিনী |
|---|---|
| ইংরেজি নাম | Jinder Ashcrrz Kahini |
| লেখক | ইমাম জালালুদ্দীন সুয়ূতী (রহ:), মাওলানা মুনীরুল ইসলাম |
| প্রকাশনী | আনোয়ার লাইব্রেরী |
| বিষয় | আধুনিক মাসয়ালা মাসায়েল |
| আইএসবিএন | 9789849103523 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০১৭ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!