shaikhul hind mahmud hasan dewbandi : jibon o karmo (শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহ. : জীবন ও কর্ম )

শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহ. : জীবন ও কর্ম

৳480.00
৳278.00
42 % ছাড়
আমাদের নিকট অতীতের অনুপম ও ঈর্ষণীয় ইতিহাসের এক কিংবদন্তী পুরুষ হলেন হযরত মাওলানা মাহমূদ হাসান দেওবন্দী রহ.। গভীর শ্রদ্ধা ও ভক্তির স্বরে তাঁকে আমরা ‘শাইখুল হিন্দ’ উপাধিতে স্মরণ করে থাকি। ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের খুবই মর্যাদাসম্পন্ন একটি নাম- যাঁর স্বর্ণোজ্জ্বল আলোচনা ব্যতিরেকে অপূর্ণ থেকে যাবে ইতিহাস। তিনি কেবল হাদীস, তাফসীর, ফিকাহ, উসূলে ফিকাহ, মানতিক, ফালসাফা এবং মা’কূলাত-মানকূলাতেরই অতল সাগর ছিলেন না; বরং আরবি, উর্দু, ফারসি এবং সাহিত্যেও তাঁর ছিল যথেষ্ট পাণ্ডিত্য। তিনি কেবল একজন আলেমে রব্বানীই নন; নন শুধু বিদগ্ধ মুহাদ্দিস বা মুফাসসিরে কুরআন; শায়খে কামিলের কেবল সান্নিধ্যপ্রাপ্তই নন; বরং তাঁর সত্তাজুড়ে বিরাজ করতো জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা, অন্তর্দৃষ্টি, জিহাদী স্পৃহা ও অবিচল নিষ্ঠার অমর চেতনা। ‘রাতের আবেদ, দিনের অশ্বারোহী’-এর উৎকৃষ্ট দৃষ্টান্ত ছিলেন হযরত শাইখুল হিন্দ রহ.। এই মহামনীষীর পূর্ণাঙ্গ জীবনচরিত সরল-সাবলীল বাংলায় উপস্থাপন করছে প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল হেরা। আমরা আশা করি- তাঁর জীবনের বিশাল পৃষ্ঠায় শিহরণ জাগানিয়া বহু মূল্যবান ঘটনা আমাদের অন্ধকার হৃদয়ে দেখাবে সফেদ আলো। সেই আলোয় আলোকিত হয়ে উঠবে আমাদের জীবন।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন