ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র, আর্থ-সামাজিক, সব বিষয়ে ইসলামের রয়েছে সুনিপুণ দিকনির্দেশনা। তেমনি পরিবার বিষয়ে ইসলাম দিকনির্দেশনা দিয়েছে। একটি মজবুত, আন্তরিক এবং পরস্পর বোঝাপড়া ও সহানুভূতিশীল মুসলিম পরিবার নির্মাণ করার তাগিদ দেয় ইসলাম। এমন মুসলিম পরিবার—যা পরিচালিত হয়- শ্রদ্ধা, ভালবাসা, সম্মান, অঙ্গীকার, সুখ, মানসিক প্রশান্তির মাধ্যমে। যার স্লোগান হবে—ধর্ম হল আন্তরিকতা। যার লক্ষ্য হল—সন্তানদের সঠিক শিক্ষা দেয়া। যার ভিত্তি হল—কুর’আন, সুন্নাহ এবং সালাফদের নাসিহা। যার প্রেরণা হল—তাদেরকে বিচার দিবসে আহ্বান করে বলা হবে- “তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ সানন্দে জান্নাতে প্রবেশ কর।
স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে; সেখানে রয়েছে সবকিছু, অন্তর যাচায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। সেখানে তোমরা স্থায়ী হবে।” (সুরা যুখরূপ : ৭০-৭১) যার আদর্শ হবে—রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবাগণ এবং তাঁর অনুসারীগণ।এ ক্ষেত্রে স্বামীর করণীয় কী, কীভাবে সে তার পরিবারকে ইসলামের আলোয় আলোকিত করবে? কীভাবে স্ত্রীর সাথে সম্পর্ক আরও নিবিড় করবে, ভালোবাসা সদা জাগুরুক রাখবে, সন্তানদের ইসলামের শিক্ষায় দীক্ষিত করবে, ইত্যাদি বিষয়ে আলোচিত বইটি।
বইয়ের তথ্য
| নাম | যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন |
|---|---|
| ইংরেজি নাম | Jvabe streer hirdoy joy korben |
| লেখক | শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ, কায়সার আহমেদ |
| প্রকাশনী | পথিক প্রকাশন |
| বিষয় | পারিবারিক জীবনবিধান |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!