Biblio-Shongkolon: Medical Thriller (বিবলিও-সঙ্কলন: মেডিক্যাল থ্রিলার)

বিবলিও-সঙ্কলন: মেডিক্যাল থ্রিলার

৳500.00
৳425.00
15 % ছাড়

নাকে বিঁধছে কড়া অ্যান্টিসেপটিকের গন্ধ। মরণপণ লড়াই চলছে অপারেশন থিয়েটারে। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা সাদা অ্যাপ্রনধারীদের জগৎটা কি কেবলই সেবা আর সুস্থতার? না, তার ওপাশেই ওত পেতে থাকে হাড়হিম করা সব চক্রান্ত, অমানবিক সব এক্সপেরিমেন্ট আর ক্ষমতার আদিম লোভ।

চিকিৎসা বিজ্ঞানের গোলকধাঁধায় আপনাদের পথ দেখাতে কলম ধরেছেন তারা, যাদের আঙুলের ছোঁয়ার ওপর হয়তো নির্ভর করে মানুষের আয়ু। এই সঙ্কলনের পাতায় পাতায় হাত মেলালেন দেশের প্রখ্যাত সব চিকিৎসক-লেখক; সাথে আছেন সেই সব নবীন প্রতিভারা, অচিরেই যাদের নাম ছড়িয়ে পড়বে পাঠকদের মুখে মুখে। নিজের পেশার বাস্তব অভিজ্ঞতা আর নিরেট কল্পনার মিশেলে তার বুনেছেন এমন সব গল্প, যা পড়তে পড়তে গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনার।

মেডিক্যাল থ্রিলারের এই শ্বাসরুদ্ধকর সফরে আপনাকে আমন্ত্রণ…

…তবে সাবধান, প্রতিটি পৃষ্ঠায় ওত পেতে আছে মৃত্যুশীতল এক শিহরণ!

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন