Pachmisali Khela (পাঁচমিশালি খেলা)

পাঁচমিশালি খেলা

প্রকাশনী:  কথাপ্রকাশ
৳300.00
৳240.00
20 % ছাড়

শরীর গঠনের জন্যই কেবল নয়, শারীরিক-মানসিক বিকাশ ও সুস্থতার জন্যও প্রয়োজন খেলা। কেননা খেলা শরীর গঠনের সঙ্গে সঙ্গে আমাদের নির্মল আনন্দও দেয়। সে কারণেই বিশ্বব্যাপী খেলা নিয়ে মাতামাতির শেষ নেই। খেলোয়াড়দের প্রতিও আমাদের আগ্রহ অসীম। বরং তারাই ক্রীড়ামোদীদের কাছে অনেক ক্ষেত্রে অনুকরণীয় ও অনুসরণীয়। এমনই কিংবদন্তিতুল্য বিশ্বখ্যাত খেলোয়াড়, খেলা এবং ক্রীড়ানৈপুণ্য নিয়ে উৎপল শুভ্র বইটি সাজিয়েছেন।

লেখক দীর্ঘদিন ক্রীড়া-সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার কারণে এসব লেখায় নানা তথ্যের সমাবেশ যেমন রয়েছে, তেমনি রচনার সরস উপস্থাপনাও বেশ উপভোগ্য। উৎপল শুভ্র এই উপমহাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্নপ্রান্তের ক্রীড়া-কিংবদন্তিদের তুলে এনেছেন।

তাঁদের বেড়ে ওঠা, অধ্যবসায়, ক্রীড়া নৈপুণ্য, আনন্দ, বেদনা বলা হয়েছে অনেকটা গল্পের ছলে। ক্রিকেট থেকে ফুটবল, সাঁতার থেকে দৌড়, বিশ্বকাপ থেকে অলিম্পিক আসরের কত বৈচিত্র্য, জানা-অজানা গল্প এই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় ছড়িয়ে আছে। খেলায় শরীর ও মন গঠনের কথা শুরুতে উল্লেখ করা হয়েছে, এখন বলা যেতেই পারে—এই বইটি পাঠকের আনন্দ তথা মানসিক সুস্থতার জন্য জরুরি।

  • নাম : পাঁচমিশালি খেলা
  • লেখক: উৎপল শুভ্র
  • প্রকাশনী: : কথাপ্রকাশ
  • পৃষ্ঠা সংখ্যা : 159
  • ভাষা : bangla
  • ISBN : 9789849666530
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2022

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন