The Sharlokian (দ্য শার্লকিয়ান)

দ্য শার্লকিয়ান

অনুবাদক:  মারুফ হোসেন
প্রকাশনী:  বোহো প্রকাশনী
৳660.00
৳495.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 25th, July প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

১৮৯৩ সাল, ডিসেম্বর। অধীর আগ্রহে স্ট্র্যান্ড ম্যাগাজিন খুলল লন্ডনের শার্লক হোমস ভক্তরা। কিংবদন্তির গোয়েন্দার নতুন অ্যাডভেঞ্চার পড়ার অপেক্ষায় উন্মুখ হয়ে ছিল তারা, কিন্তু যা দেখল তাতে সবার চোখ ছানাবড়া। অবিশ্বাস্য! স্রষ্টা আর্থার কোনান ডয়েল মেরে ফেলেছেন তাদের প্রিয় নায়ককে। পুরো লন্ডনজুড়ে শোকের মাতম। মানুষ কালো ব্যাজ পরে রাস্তায় নামল, ডয়েলের ওপর খেপে আগুন সবাই । 

তারপর ১৯০১ সাল। হোমসকে ‘খুন’ করার পর আচমকা আবার তাকে ফিরিয়ে আনলেন ডয়েল । কিন্তু কেন এই ভোলবদল? ডয়েলের ডায়েরিতে দিনলিপির সব পুঙ্খানুপুঙ্খ হিসেব থাকলেও এই রহস্যের কোনো হদিস নেই। জানা গেল, মাঝখানের একটা ডায়েরি নিখোঁজ। হদিস মেলেনি আজও। ...নাকি মিলেছে? হ্যারল্ড হোয়াইট। লিটারারি রিসার্চার। নাম লেখাল শার্লক হোমস ভক্তদের বিখ্যাত দল 

দ্য বেকার স্ট্রিট ইরেগুলারস-এ। স্বপ্নেও ভাবেনি কী এক ভয়ংকর অভিযানে নামতে হবে তাকে। খুঁজতে হবে সেই হারানো ডায়েরি। হঠাৎ ঝামেলা পাকাল। হোটেলের ঘরে খুন হলো বিশ্ববিখ্যাত ডয়েল-বিশেষজ্ঞ। গোয়েন্দা গল্পের পোকা, শার্লকিয়ান হ্যারল্ড নামল মাঠে। মাথায় তার খেলছে হাজারো সম্ভাবনা, সন্দেহভাজন। খুনি আর সেই মহামূল্যবান ডায়েরির সন্ধানে শুরু হলো মিশন।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন