গুনাহ মাফের তিনটি পথ
মানুষের গুনাহ অন্তহীন। কিন্তু পরম করুণাময় আল্লাহ তায়ালার ক্ষমা তারও বহু ঊর্ধ্বে। বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও, আল্লাহ চাইলে এক মুহূর্তেই তার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। গুনাহ মাফের অন্যতম উপায় হলো তাওহিদ। তাওহিদের শক্তি এমন যে, ইমাম ইবনু রজব আল-হাম্বলী বলেন, "প্রকৃতপক্ষে তাওহীদই সর্বশ্রেষ্ঠ স্পর্শমণি। এর একটি কণাও যদি গুনাহের পাহাড়ের ওপর রাখা হয়, তবে তা সেগুলোকে সওয়াবে পরিণত করে দেবে।"
আল্লাহর ক্ষমা লাভের পথ অসংখ্য। কুরআন ও সুন্নাহয় এমন বহু আমলের কথা এসেছে, যা বান্দার গুনাহ মোচনের কারণ হয়। সেই অসংখ্য কারণের মধ্য থেকে গুরুত্বপূর্ণ তিনটি কারণ নিয়ে সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী আলোচনা করেছেন ইমাম ইবনু রজব আল-হাম্বলী। এটি মূলত একটি হাদিসেরই ব্যাখ্যা। আশা করা যায়, বইটি পাঠকের অন্তরে আল্লাহর রহমতের প্রতি আশা জাগাবে, তাওবার অনুপ্রেরণা যোগাবে এবং নেক আমলের প্রতি উৎসাহিত করবে।
- নাম : গুনাহ মাফের তিনটি পথ
- লেখক: ইমাম ইবনু রজব হাম্বলি (রহ.)
- প্রকাশনী: : কারভান পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





