Sahabaye Keramer Proti Amader Akida (সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আকিদা)

সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আকিদা

৳160.00
৳80.00
50 % ছাড়

ভেতরে যা আছে...

আজ আমরা যে কুরআনের বাণী পড়ি, রাসুলুল্লাহ-এর যে সুন্নাহ অনুসরণ করি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের যে শিক্ষা পৌঁছে গেছে- তার সংরক্ষণ, প্রচার ও বাস্তবায়নে সাহাবায়ে কেরাম রা.-এর অবদান অনস্বীকার্য। তাঁদের ছাড়া ইসলামের প্রথম যুগের ইতিহাস যেমন পূর্ণাঙ্গভাবে বোঝা যায় না, তেমনি রাসুলুল্লাহ-এর জীবন ও সুন্নাহর বাস্তব রূপও যথাযথভাবে উপলব্ধি করা কঠিন।

সাহাবায়ে কেরাম রা.-কে জানা শুধু ইতিহাস জানা নয়, তাঁদের সম্পর্কে সঠিক আকিদা জানা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তিকে সঠিকভাবে বোঝার অংশ।

সাম্প্রতিক কালে সাহাবায়ে কেরাম রা.-কে নিয়ে নানা ধরনের ভুল ধারণা, অতিরঞ্জন, দুর্বল বা মওজু বর্ণনা ও বিভ্রান্তিকর বক্তব্য মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। কোথাও সত্যের সঙ্গে অসত্য মেশানো হচ্ছে, কোথাও নির্ভরযোগ্য ইতিহাসের সঙ্গে ভিত্তিহীন প্রচলিত কথা যুক্ত হচ্ছে। কখনো তাঁদের মর্যাদার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা হচ্ছে, আবার কখনো তাঁদের সম্পর্কে এমন ভাষা ব্যবহার করা হচ্ছে, যা কোনো মুমি-ে নর মুখে শোভা পায় না।

এমন বাস্তবতায় সাহাবায়ে কেরাম রা.-এর ব্যাপারে আমাদের আকিদা কী হবে, তাঁদের মর্যাদা কতটুকু, তাঁদের প্রতি ভালোবাসা কেন অপরিহার্য, তাঁদের পারস্পরিক ঐতিহাসিক ঘটনাগুলোর ব্যাপারে আমাদের অবস্থান কী হওয়া উচিত এবং তাঁদের সম্পর্কে প্রচলিত কোন কথাটি সত্য, কোন কথাটি দুর্বল কিংবা ভিত্তিহীন- এসব জানা অত্যন্ত জরুরী। সেই প্রয়োজনেরই একটি বিনীত প্রয়াস এই পুস্তিকাটি।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন