From the Earth to the Moon (ফর্ম দি আর্থ টু দ্য মুন)

ফর্ম দি আর্থ টু দ্য মুন

অনুবাদক:  মারুফ হোসেন
লেখক:  জুল ভার্ন
প্রকাশনী:  নটিলাস প্রকাশনী
৳450.00
৳338.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 1st, October প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

চাঁদের বুকে কামানের গোলা! নিছক পাগলামি, নাকি মানুষের ইতিহাসে সবচেয়ে দুঃসাহসী অভিযান?

আমেরিকার গৃহযুদ্ধ শেষ। কিন্তু বাল্টিমোর গান ক্লাবের সদস্যদের রক্তে তখনও বারুদের নেশা। যুদ্ধহীন পৃথিবীতে শান্তি তাদের কাছে এক অসহ্য যন্ত্রণা। অলস বসে থাকা এই অস্ত্রবিশারদদের আড়মোড়া ভাঙতে দুঃসাহসী এক প্রস্তাব দিলেন ক্লাবের প্রেসিডেন্ট ইম্পি বার্বিকেন।

একটা কামান বানাবেন তারা। যে-সে কামান নয়, দানবাকৃতির এক মহাকামান—কলাম্বিয়াড! সেই কামান থেকে ছোড়া অতিকায় গোলা গিয়ে আঘাত হানবে...চাঁদের বুকে!

খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল তামাম বিশ্বে। সারা দুনিয়া যখন উন্মাতাল, তখন আগুনে ঘি ঢালল ফরাসি অভিযাত্রী মিশেল আরদাঁ। সে ঘোষণা করল: ‘খালি গোলা কেন? ওই গোলার ভেতর চেপে চাঁদে যাব আমি!’

শুরু হলো মরণখেলা। বার্বিকেনের চিরশত্রু ক্যাপ্টেন নিকোল ধরলেন বাজি: এই প্রজেক্ট ব্যর্থ হতে বাধ্য! কিন্তু নিয়তির ফেরে শেষপর্যন্ত সেই মৃত্যুকূপে আরদাঁর সঙ্গী হলেন বার্বিকেন আর নিকোল। মাটির গভীরে পোঁতা হলো দানবীয় কামান। নিচে কয়েক লাখ পাউন্ড বিস্ফোরক।

কী আছে তিন দুঃসাহসী অভিযাত্রীর কপালে? গোলার ভেতর ছিন্নভিন্ন হয়ে যাবে? মহাশূন্যের অনন্ত আঁধারে চিরতরে হারিয়ে যাবে? নাকি মানুষের পদচিহ্ন পড়বে ভিনগ্রহের মাটিতে? 

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন