Sholo: 11tom Shongkha (ষোলো: ১১তম সংখ্যা)

ষোলো: ১১তম সংখ্যা

লেখক:  ষোলো টীম
প্রকাশনী:  সন্দীপন প্রকাশন
৳50.00
সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল 'যোলো'। সমাজের ইতিবাচক রূপান্তরে কিশোর-তরুণদের বিশ্বস্ত সহচর হতে চেয়েছে 'যোলো'। সেই প্রত্যয় বুকে লালন করে একপা দু'পা করে যোলো'র ১০টি সংখ্যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সাথে প্রকাশ পেয়েছে দুটি বিশেষ সংখ্যাও। যোলোর এই সংক্ষিপ্ত যাত্রাপথে বেড়েছে আমাদের লোকবল, বৃদ্ধি পেয়েছে ষোলোর শুভানুধ্যায়ীর সংখ্যা। আর ষোলোর সবচেয়ে বড় যে সম্পদটি বৃদ্ধি পেয়েছে তা হলো আমাদের পাঠক। হ্যাঁ, তুমি, তোমরা। তোমাদেরকে ঘিরেই যোলোর সকল স্বপ্ন, সকল পরিশ্রম, সকল আশা। তোমাদের প্রতিই যোলো প্রতিজ্ঞাবদ্ধ। সেই প্রতিজ্ঞা রক্ষার ধারাবাহিকতায় ষোলোর ১১তম সংখ্যা আজ তোমার হাতে, আলহামদুলিল্লাহ।
প্রতিবারের মতো এবারও ষোলোর প্রতিটি পাতায় তোমার চোখ আটকে থাকবে, আশা করি। ধারাবাহিক গল্প-উপন্যাস কিন্তু এবারও বাদ যায়নি। প্রতিটি গল্পেই থাকছে রহস্যের ছোঁয়া। কনকনে হাড় কাঁপানো শীতে কম্বল মুড়ে এবারের রহস্য তোমাদের জন্য বেশ উপভোগ্য হবে। তোমাদের ব্যক্তিগত উন্নয়নের কথা যোলো কখনোই ভুলে না। এই সংখ্যায় তোমাদের নেতৃত্ব, শিষ্টাচার, সামাজিক মূল্যবোধ ও ফিন্যান্সিয়াল লিটারেসির দীক্ষা দেওয়ার জন্য থাকছে গল্প, প্রবন্ধ, গ্রাফিকস ইত্যাদি। এছাড়াও নানা বিস্ময়কর তথ্য, কমিকস, রহস্যজট, বুদ্ধি খাঁটাও এগুলো তো থাকছেই।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন