মহীয়সী মরিয়ম
হজরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এমন বিশিষ্ট একজন ওলি, যার জন্মের পর থেকেই বিভিন্ন কারামতের দ্বারা আল্লাহ তাকে সম্মানিত করেছেন। পৃথিবীতে আগমনের পরপরই অভিশপ্ত ইবলিসের শয়তানি স্পর্শ থেকে নিরাপত্তা দেওয়া, কন্যা শিশু হওয়া সত্ত্বেও আল্লাহর মহাপবিত্র ঘরের খেদমতের জন্য গৃহীত হওয়া, আল্লাহর কুদরতেই মরিয়মের দায়িত্বশীল হিসেবে হজরত জাকারিয়া আলাইহিস সালামের মতো এত মহান একজন নবীর মনোনয়ন এবং পরবর্তী সময়ে তার তত্ত্বাবধানেই লালনপালন,
ফেরেশতার মুখে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাওয়া, আসমান থেকে তার জন্য কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা, ফেরেশতার সঙ্গে কথোপকথন, স্বামীর সংস্পর্শ ছাড়াই সন্তান জন্মদান, তার উপর হজরত ঈসা আলাইহিস সালামের মতো আল্লাহর এমন বিশিষ্ট ও মহামর্যাদার অধিকারী একজন নবীর মাতৃত্বলাভ মোটকথা, নানা বিস্ময়কর আর ঈর্ষণীয় কারামত ও বৈশিষ্ট্য ছিল বিবি মরিয়মের গোটা জীবনকে ঘিরে। এই মহিমান্বিত নারীর জীবনালেখ্য নিয়েই রচিত হয়েছে এই গ্রন্থ-মহীয়সী মরিয়ম।
- নাম : মহীয়সী মরিয়ম
- লেখক: মুহাম্মদ সালিম আফনান
- প্রকাশনী: : রাহনুমা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 146
- ভাষা : bangla
- প্রথম প্রকাশ: 2026





