সহজ তাফসীরুল কুরআন - ৪র্থ খণ্ড সূরা নিসার মূল বিষয়গুলোর সারসংক্ষেপ।
সূরাতুন নিসা কুরআন কারীমের বিন্যাস অনুসারে চতুর্থ সূরা। এই সূরা নাযিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনা মুনাওয়ারায় হিজরতের পরে প্রাথমিক বছরগুলোতে। আর এর সিংহভাগ নাযিল হয়েছিলো বদর যুদ্ধের পরে। এ ছিলো সেই সময়, যখন মদীনা মুনাওয়ারার নবোদিত মুসলিম রাষ্ট্র বিভিন্ন সমস্যায় ভুগছিলো। গড়ে উঠছিলো জীবনের এক নতুন কাঠামো। ফলে মুসলিমদের ইবাদতের নিয়মপদ্ধতি এবং চরিত্র ও সমাজ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনার প্রয়োজন ছিলো। শত্রু শক্তিগুলো ইসলামের অগ্রযাত্রার পথ রোধ করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলো। মুসলিমগণ তাঁদের ভৌগোলিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি আদর্শিক সীমান্ত সুরক্ষার জন্যও সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। অন্য কথায়⸺নিজেদের নবজাত ইসলামী রাষ্ট্রের হেফাজত ছাড়াও ঈমানের হেফাজতের জন্যও তাঁদের সামনে ছিলো অনেক সমস্যা। তাই সূরা নিসায় আল্লাহ তাআলা এ সকল বিষয়ে বিস্তারিত নির্দেশনা দান করেছেন।
- নাম : সহজ তাফসীরুল কুরআন - ৪র্থ খণ্ড
- লেখক: শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
- প্রকাশনী: : মাকতাবাতুল আশরাফ
- ভাষা : bangla & arabic
- বান্ডিং : hard cover
- পৃষ্ঠা সংখ্যা : 496
- প্রথম প্রকাশ: 2025





