Dekha Hobe Jannat (দেখা হবে জান্নাতে)

দেখা হবে জান্নাতে

৳350.00
৳256.00
27 % ছাড়

মানুষ আসলে প্রেম খোঁজে, ভালোবাসা খোজে, কিন্তু সব ভালোবাসা যে তাকে জান্নাতের পথে নিয়ে যায় এমনটা হয় না। কেউ ভালোবাসে মানুষকে, কেউ ভালোবাসে পৃথিবীকে, কেউ নিজের স্বপ্নকে কিন্তু আসল ভালোবাসা হলো সেই, যা মানুষকে তার স্রষ্টার কাছে ফিরিয়ে নিয়ে যায়।

আমি চেয়েছি আমার গল্পের চরিত্রদের মাধ্যমে পাঠক যেন নিজেকেও খুঁজে পায়। প্রতিটি অধ্যায় যেন মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু পৃথিবীর নয় বরং এমন এক গন্তব্যের-যেখানে দেখা হবে আল্লাহর রহমতের ছায়ায়, জান্নাতের দরজায়। এই বইটি লিখতে শুরু করেছিলাম এমন এক সময়,  যখন মন খুজেছিলো আল্লাহর দিকে ফেরার পথে, ভালোবাসার প্রকৃত মানে বোঝার চেষ্টা। দেখা হবে জান্নাতে' মূলত সেই অনুসন্ধানেরই প্রতিফলন-প্রেম, সমাজ, আত্মাঅনুসন্ধান আর ঈমানের মিলিত গল্প।

প্রতিটি চরিত্র, প্রতিটি অনুভবের পিছনে আছে বাস্তব জীবনের ছোঁয়া এবং একটুখানি জান্নাতের আশাবাদ। আশা করি, পাঠকের হৃদয়ে এই বই তেমনি এক আলো ছড়াবে, যেমনটা আমি লেখার সময় অনুভব করেছি। আমি জানি, এই যাত্রা সহজ নয়, তবুও যদি একটি মাত্র পাঠকের হৃদয়ে এই গল্প একফোঁটা ঈমানের আলো জ্বালাতে পারে-তবে মনে করবো, আমার লেখার  উদ্দেশ্য পূর্ণ হয়েছে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন