জীবনী সংকলন

সিএ জীবনের গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳319

৳ 38016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 61

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের দেশে অন্যান্য পেশার তুলনায় সিএ পেশা অপেক্ষাকৃতভাবে নতুন। দেখা গেছে, অধিকাংশ অভিভাবক তাঁদের সন্তানদের প্রচলিত পেশাগুলোয় দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অনভিজ্ঞতার কারণে তাঁরা কখনোই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে সন্তানকে দেখতে চান না। জনপ্রিয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, লেখক ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে সিএ জীবনের গল্প বইটি লিখেছেন। ভবিষ্যতের সিএ শিক্ষার্থীরা এই বইয়ের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে। সিএ জীবনের গল্প বইটিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লিটনের জীবনের গল্প ষোলোটি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে।

এখানে তার ছেলেবেলা থেকে শুরু করে পেশাগত ডিগ্রি তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) ডিগ্রি অর্জন করা পর্যন্ত শিক্ষাজীবনের নানা ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাইয়ের বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হয়েছে। লেভেল পাস নিয়মের সময় যেখানে বছরের পর বছর স্টুডেন্টরা সিএ পরীক্ষায় অকৃতকার্য হতো সেখানে লিটন কোনো লেভেলে একবারও অকৃতকার্য না হয়ে প্রথম সুযোগেই কীভাবে সিএ পরীক্ষার তিনটি লেভেল পাস করার অনন্য কীর্তি গড়ল সেই গল্প চারটি অধ্যায়ে বলা হয়েছে। অধ্যায়গুলো পড়লে একজন সিএ শিক্ষার্থী তাঁর সিএ পরীক্ষার প্রস্তুতি গ্রহণের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়ে যাবেন। লেখকের পেশাগত জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় সিএ জীবনের গল্প বইটি হয়ে উঠেছে অনন্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সিএ জীবনের গল্প
ইংরেজি নাম ca jiboner galpo
লেখক আব্দুল্লাহ আল মামুন এফসিএ
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় জীবনী সংকলন
আইএসবিএন 9789849809227
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
আব্দুল্লাহ আল মামুন এফসিএ

লেখক সম্পর্কে

আব্দুল্লাহ আল মামুন এফসিএ

দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের অভয়নগর থানার অন্তর্গত মথুরাপুর গ্রামে আব্দুল্লাহ আল মামুনের পৈতৃক নিবাস। ছবির মতো সুন্দর এই গ্রামেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাজীবনের সকল পর্যায়ে শিক্ষাবৃত্তি লাভ করেছেন। অদম্য মেধাবী মামুন ২০০৫ ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে যথাক্রমে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। প...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 319

৳ 38016% ছাড়