The Surgeon (দ্য সার্জন)

দ্য সার্জন

প্রকাশনী:  বোহো প্রকাশনী
৳640.00
৳480.00
25 % ছাড়

বোস্টনে ঘুরে বেড়াচ্ছে এক বিকারগ্রস্থ খুনি…

নৃশংস সেই খুনি নিশানা করছে নারীদের। গভীর রাতে চুপিচুপি ঢুকে পড়ছে তাদের অ্যাপার্টমেন্টে, শুরু করে এক ভয়ংকর, প্রায় ধর্মীয় আচার-অনুরূপ নিপীড়নের খেলা। সবশেষে নিঃশেষ করে দেয় জীবনের শেষ আলোটুকুও। শল্যচিকিৎসকের মতো নিখুঁত হাতের ছাপ দেখে পুলিশ সন্দেহ করে, সে হয়তো একজন ডাক্তার—কিন্তু যে জীবন বাঁচায় না, জীবন কেড়ে নেয়।

খুনের রহস্য উদঘাটনে নামে বোস্টন পুলিশ বিভাগের হোমিসাইড গোয়েন্দা থমাস মুর আর তার সঙ্গী জেন রিজলি। তাদের তদন্ত এগোতেই এক চমকপ্রদ সত্য উদঘাটিত হয়। এই খুনের ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন একজন নারী—ক্যাথরিন করডেল। মিস করডেল সুন্দরী ও দক্ষ একজন চিকিৎসক, কিন্তু তার অতীত ধোঁয়াটে আর রহস্যে ঘেরা। দুই বছর আগে, এক ভয়াবহ ধর্ষণের শিকার হন তিনি। তবে হার মানেননি—নিজ হাতে গুলি করে মেরে ফেলেন সেই নরপিশাচকে।

কিন্তু মৃত মানুষ কি কখনও আবার ফিরে আসতে পারে? ক্যাথরিনের মনে হতে থাকে—যাকে সে মেরে ফেলেছিল দুই বছর আগে, সেই মৃত মানুষটা আজ তাকে অনুসরণ করছে, নজর রাখছে তার প্রতিটি পদক্ষেপের ওপর। আর এবার… সে ঠিক জানে, ক্যাথরিনকে কোথায় খুঁজে পাওয়া যাবে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন