আখিরাতের ম্যানুয়াল (প্রিমিয়াম)
একটু ভেবে দেখুন, জীবনের কতটা সময় আমরা ব্যয় করি দুনিয়ার ভবিষ্যৎ সাজাতে! একটি সুন্দর ঘর, নিরাপদ জীবন, স্বচ্ছলতা কিংবা কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আমাদের কত পরিকল্পনা, কত আয়োজন! অথচ যে জীবনের কোনো শেষ নেই, সেই অনন্ত জীবনের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু?
একদিন এই পৃথিবীর সব ব্যস্ততা থেমে যাবে। প্রিয়জন, সম্পদ, স্বপ্ন আর দুনিয়ার সব আয়োজন পেছনে পড়ে থাকবে। আমাদের সঙ্গে থাকবে কেবল ঈমান ও আমল। সেদিনের সফলতা নির্ভর করবে আজকের প্রস্তুতির ওপর।
আখিরাতের ম্যানুয়াল আপনাকে সেই প্রস্তুতির কথাই নতুন করে স্মরণ করিয়ে দেবে। ঈমান, ইখলাস, তাওয়াক্কুল, আত্মশুদ্ধি, সময়ের সঠিক ব্যবহার এবং আমলের ধারাবাহিকতা থেকে শুরু করে সমকালীন জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বইটি তুলে ধরেছে বাস্তবমুখী দিকনির্দেশনা।
এ বই আপনাকে শুধু আখিরাতের কথা ভাবাবে না; বরং আখিরাতকে সামনে রেখে কীভাবে প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত এবং জীবনের প্রতিটি কাজ সাজানো যায়, সেই পথও দেখাবে। আত্মপর্যালোচনা ও বাস্তব অনুশীলনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ করবে।
মনে রাখবেন, আখিরাতের প্রস্তুতির জন্য আলাদা কোনো সময় আসবে না। আজকের এই জীবনই আপনার প্রস্তুতির সময়।
তাই আসুন, অনন্ত জীবনের সফলতার জন্য আজ থেকেই নিজেকে প্রস্তুত করি।
- নাম : আখিরাতের ম্যানুয়াল (প্রিমিয়াম)
- লেখক: শায়খ উসামা আল-শুরাফা
- প্রকাশনী: : দাওয়া পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 184
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





