বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ
বাঙালি জাতীয়তাবাদ নামক বিভ্রমের দীর্ঘ ক্ষত বহন করছে এই ভূখণ্ড তথা বাংলাদেশ। এটি এমন এক জাতিবাদ যার শিকড়ে দাসত্বের দাসখত আর উপরে আত্মপরিচয়হীন প্রবঞ্চনার আস্ফালন। মেজরিটি তথা মুসলিম জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা, বিশ্বাসের বাইরে গিয়ে হিন্দুত্বের উপনিবেশায়নে মুক্তি খোঁজার অপনোদনই প্রমাণ করেছে এর দীর্ঘ অপঘাত।
আমরা লক্ষ্য করলে দেখবো জুলাই পূর্ব সময়ে বিপুল বিক্রমে বাঙালি জাতীয়তাবাদ এই ভূখণ্ডের মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস ও আকাঙ্খাকে কিভাবে অবদমিত করেছে। সে অর্থে জুলাই বিপ্লবকে বাঙালি জাতীয়বাদের চূড়ান্ত পতনের সাইরেন বলা যায়। বলা যায় মেজরিটির আশা আকাঙ্খার শক্তিশালী স্মারক।
ফাহমিদ-উর-রহমান জুলাই জাগরণের নেপথ্যের অন্যতম চিন্তক। এই জাগরণে তার অনুগামীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সমন্বয় ছিলো অতি উজ্জ্বল। তিনি তার দীর্ঘ পর্যবেক্ষণ থেকে সহজাতভাবে নিরূপণ করতে সামর্থ্য হয়েছেন বাঙালি জাতীয়তাবাদের বিভ্রম, আগ্রাসন, অন্তঃসারশূন্যতা এবং এর কাল্ট চরিত্রগুলোর বয়ান ও তৎপরতা। যা সুচারুভাবে ফুটে উঠেছে তার রচিত বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ নামক আলোচ্য এই গ্রন্থটিতে।
- নাম : বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ
- লেখক: ফাহমিদ-উর-রহমান
- প্রকাশনী: : তালবিয়া প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 104
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





