siratur rasul sallahu alaihiwasallam (সিরাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

সিরাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

৳150.00
৳108.00
28 % ছাড়

দোজাহানের বাদশাহ, নবি-রাসূলগণের ইমাম, মাহবুবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচরিত, আখলাক, অভ্যাস ও জীবনী এমন এক গুরুত্বপূর্ণ বিষয়—যা থেকে কোনো প্রকৃত মুসলমান উদাসীন থেকে নিজেকে প্রকৃত মুসলমান দাবি করতে পারে না। তাই নানা যুগে নানা ভাষায় এই পবিত্র বিষয়ের ওপর ছোটবড় অসংখ্য কিতাব রচিত হয়েছে, অদ্যাবধি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। ইনশাআল্লাহ
ما همچنان درِ اول وصف تو مانده ایم
আমরা এখনও আপনার প্রথম গুণ বর্ণনার মধ্যে আটকে আছি।
এই ধারাবাহিকতার এক অমূল্য যোগসূত্র হলো—কুতুবে আলম, মুজাদ্দিদে জামান, মুহাদ্দিসে হিন্দ, হজরত মাওলানা শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহ.-এর ‘সুরুরুল মাহযুন’ (বাংলা ‘সিরাতুর রাসুল’) নামক ফারসি ভাষায় রচিত গ্রন্থটি। যার পূর্ণ মর্ম ও বিশেষত্ব অনুধাবনের জন্য গভীর জ্ঞান ও অগাধ পাণ্ডিত্যের প্রয়োজন। তবে পাঠকমাত্রই গ্রন্থটি অধ্যয়ন করে উপলব্ধি করতে পারবে যে, বিশাল সমুদ্রসম জ্ঞানকে ক্ষুদ্র এক পাত্রে ঢেলে পরিবেশন করা হয়েছে। যেকোনো কর্মব্যস্ত-শ্রমজীবী মানুষ মাত্র এক বৈঠকেই গ্রন্থটি পাঠের মাধ্যমে নিজের অন্তরকে সিরাতের নুরে নুরান্বিত করতে পারবে। একেবারে সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এর পূর্ণাঙ্গতা এরূপ যে—সিরাতের গুরুত্বপূর্ণ প্রায় সকল ঘটনাই গ্রন্থটিতে ধারাবাহিকভাবে উঠে এসেছে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন