যমদূত
ধোলাইখালের অন্ধকার গলি আর মরচে ধরা লোহার স্তূপের মাঝে মিশে থাকা এক জ্যান্ত লাশ, সাবেক এনএসআই এজেন্ট oz রুশাদ। আগুনে পুড়ে ছাই হওয়া স্ত্রী আর পাঁচ বছরের মেয়েকে হারানোর স্মৃতি যখন তাকে প্রতিমুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন নিও রিও ভি-১ নামক ড্রাগের নেশাই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়।
কিন্তু এক রহস্যময় মিশন রুশাদকে আবার টেনে আনে বারুদ আর রক্তের খেলায়। ঢালিউড সুপারস্টার সুবর্ণ চৌধুরীর অপহৃত মেয়েকে উদ্ধার করতে গিয়ে সে মুখোমুখি হয় এক দুর্ধর্ষ ড্রাগ মাফিয়ার, যার সাথে জড়িয়ে আছে রুশাদের নিজের পরিবারের খুনের রহস্য।
শরীরে নতুন ড্রাগের প্রভাব আর মনে প্রতিশোধের নেশা নিয়ে রুশাদ কি পারবে তার হারিয়ে যাওয়া অতীতকে ফিরে পেতে? নাকি নিজেকে যমদূত হিসেবে গড়তে গিয়ে সে নিজেই বিলীন হয়ে যাবে অন্ধকারের গহ্বরে?
যমদূত একটি অ্যাকশন থ্রিলার গল্প, যেখানে অসহনীয় মাত্রার সহিংসতা এবং অপ্রত্যাশিত মোড় একাকার হয়ে পাঠকদের হাঁপিয়ে তুলবে।
- নাম : যমদূত
- লেখক: মাহফুজুল হক রিফাত
- প্রকাশনী: : স্বরবিন্দু প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





