আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আক্বীদা ও আমল এবং বাতিলপন্থীদের মিথ্যাচারের সঠিক জবাব ১ম খণ্ড
আজকের ফেতনার যুগে চারদিকে যখন ভ্রান্ত মতবাদ, অপপ্রচার আর বিভ্রান্তির ধোঁয়াশা, তখন কোনটা হক আর কোনটা বাতিল তা চেনা কঠিন হয়ে পড়েছে। সাধারণ মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে কিছু বাতিলপন্থী দল সুন্নাহর নামে বিদ'আত এবং হকের নামে বাতিলকে ছড়িয়ে দিচ্ছে। এই চরম মুহূর্তে, রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উনার সাহাবিদের প্রদর্শিত সত্য ও বিশুদ্ধ পথ অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত-এর সঠিক রূপরেখা জানা আমাদের ঈমান বাঁচানোর প্রধান শর্ত।
এই ১ম খণ্ডে কী থাকছে? বিশুদ্ধ আক্বীদার আলোকবর্তিকা: পবিত্র কুরআন শরীফ ও সহীহ হাদীছ শরীফের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল বিশ্বাসগুলোর সহজ-সরল ও তথ্যভিত্তিক উপস্থাপন।
আমলের শুদ্ধতা: আমাদের দৈনন্দিন আমলগুলোকে কীভাবে রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাঁটি সুন্নাত অনুযায়ী সাজানো যায়, তার দিকনির্দেশনা। বাতিলপন্থীদের মুখোশ উন্মোচন: যুগে যুগে মাথাচাড়া দিয়ে ওঠা ভ্রান্ত ফেরকাগুলোর অপব্যাখ্যা ও মিথ্যাচারের দাঁতভাঙা, দলিলভিত্তিক ও যৌক্তিক খণ্ডন।
- নাম : আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আক্বীদা ও আমল এবং বাতিলপন্থীদের মিথ্যাচারের সঠিক জবাব ১ম খণ্ড
- লেখক: মুহম্মদ আবু আরহাম
- প্রকাশনী: : আল বুশরা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 288
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





