দ্য ক্রিমসন ডিজায়ার
বাইরের বৃষ্টি থেমেছে ঠিকই, তবে শেষ হয়নি। আকাশের ভারী মেঘ জানিয়ে দিচ্ছে, যেকোনো মুহূর্তে আবার ঝরে পড়বে। বেডরুমে প্রবেশ করতেই আরহামের পদক্ষেপ থেমে গেল। তার বিশাল বিছানার ওপর জানালার দিকে মুখ করে বসে আছে এক রক্তিম
পরি। মুহূর্তের জন্য যেন তার হৃদস্পন্দন থেমে গেল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। কারও উপস্থিতি অনুভব করে ধীরে ধীরে ফিরে তাকাল হৃদি। আরহামকে সামনে দেখে তার বুকের ভেতর ভয় ঝড় তুললেও মুখে তার সামান্যতম প্রকাশ
ঘটল না। আরহাম বাম হাতে দরজাটি বন্ধ করে ধীর পায়ে এগিয়ে এলো। সে আলতো করে হৃদির থুতনি স্পর্শ করে মুখটি নিজের দিকে ফিরিয়ে নিল। ‘হোয়াট আর ইউ ট্রাইং টু ডু?’ হৃদি কাঁপা কণ্ঠে বলল, ‘আপনিই বলেছিলেন, লাল শাড়ি পরে শুধু
আপনার জন্য সাজতে।’ কথাটি শুনে আরহামের দৃষ্টি আরও গভীর হয়ে উঠল। সে নিচু হয়ে হৃদির কাঁধের কাছে মুখ এনে নিশ্বাস ছুঁইয়ে মৃদু স্বরে বলল, ‘এভাবে সাজলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না, মাই লেডি।’ হৃদি চোখ বন্ধ করে নিজের
শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরল। ধীরে ধীরে বলল, ‘আপনিই বলেছিলেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়।
- নাম : দ্য ক্রিমসন ডিজায়ার
- লেখক: লামিয়া রহমান মেঘলা
- প্রকাশনী: : নবকথন
- পৃষ্ঠা সংখ্যা : 256
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





