মাউন্ট কেয়াজো-রি শিখরে বাংলাদেশ
নামছে বাজারের দক্ষিণে সলাে খুধু অঞ্চলে হিমালয়ের সারিবদ্ধ পর্বতমালা চলে গেছে নেপাল-তিব্বত সীমান্তের চৌ উ পর্যন্ত। পশ্চিমে থামে ভ্যালি আর পূবে গােকো ভ্যালী রেখে দক্ষিন রিজের সবচেয়ে উঁচু শীর্ষবিন্দুটিই হচ্ছে মাউন্ড কেয়াজো-রি। ৬,১৮৬ মিটার,২০,২৯৫ ফুট । পর্বতটি বেশ আকর্ষণীয়, খাড়া চূড়া । যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পর্বতারােহীদের সামনে। দিগন্ত জুড়ে সটান দাঁড়িয়ে আছে ।
এর সামিট থেকে হিমালয়ের দীর্ঘ পর্বতমালার দারুণ দৃশ্য নজরে আসে। দেখা যায় ৮০০০-মিটার গ্রুপের বেশ ক’টা পর্বতচূড়া । খুব বেশি পর্বতারােহীরা এখনাে এখানে ভিড় করেনি। ফলে যারা এই পর্বত সামিটের উদ্দেশ্যে যাত্রা করেন তারা পর্বতের সেই কাঙ্খিত নিস্তব্ধতা উপভােগ করার দারুণ সুযােগ পেয়ে যান ।
- নাম : মাউন্ট কেয়াজো-রি শিখরে বাংলাদেশ
- লেখক: ইকরামুল হাসান শাকিল
- প্রকাশনী: : ছায়াবীথি
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- ISBN : 9789849195795
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2016
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





