Logic Labu Samagro-1 (লজিক লাবু সমগ্র ১)

লজিক লাবু সমগ্র ১

বিষয় : উপন্যাস
৳1,100.00

কিসমতপুর হাইস্কুলে 'দুষ্টের শিরোমণি' খেতাব পাওয়া ছাত্র লাবু। তার দুষ্টুমিতে ত্যক্ত-বিরক্ত হয়ে স্বয়ং ডেপুটি হেডস্যার আনুষ্ঠানিকভাবে লাবুকে এই খেতাবে ভূষিত করেছেন। খেতাবের সাথে পাল্লা দিয়ে বাড়ে লাবুর দুষ্টুমি। লজিক লাবুর মূল বৈশিষ্ট্য হলো, বিভিন্ন পরিস্থিতিতে তার যৌক্তিক 

বাক্যালাপ আর বুদ্ধির ফাঁদে ফেলে অন্যদের নাকানিচুবানি খাওয়ানো। কখনো স্কুলের টিচার, কখনো-বা তার সহপাঠীরা লাবুর চিকন বুদ্ধির শিকার হয়েছে আর জন্ম দিয়েছে দারুণ মজার সব ঘটনা। এসব মজাদার ঘটনার বিবরণ পাওয়া যায় অনবদ্য লজিক লাবু সিরিজের কিশোর উপন্যাসগুলোর 

পাতায় পাতায়। এই সিরিজের প্রথম বইয়ে দুষ্টের শিরোমণির নানাবিধ কাহিনি পেরিয়ে দ্বিতীয় বই সিন্দুকের সন্ধানে কিসমতপুর হাইস্কুলের সরকারি হওয়া নিয়ে একটি রহস্য ঘোরে, যা সমাধান করে লাবু ও তার বন্ধুরা। বাবুদের বাজিমাত হলো তৃতীয় বই। এই বইয়ে হেডস্যারের বদলি ঠেকায় 

বুদ্ধিমান লাবুর দল। স্কুলের শিক্ষক 'গুপ্তবাবু' গুপ্তধন খুঁজে পান এবং এরপর নানা রহস্য ও মজার ঘটনা ঘটতে থাকে। সেই সব ঘটনার দেখা মেলে চতুর্থ বই গুপ্তবাবুর গুপ্তধন-এ। স্কুলের প্রধান শিক্ষকের আলমারি থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। এরপর লজিক লাবু ও 

তার বন্ধুদের চুরি রহস্য সমাধানের দেখা মেলে পঞ্চম বই স্বর্ণচুরি রহস্য-তে। এই পাঁচটি কিশোর উপন্যাস একসঙ্গে করে এবার বের হলো লজিক লাবু সমগ্র ১।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন