বলা বাহুল্য
প্রাত্যহিক খুচরো ঘটনাগুলোর কোনো সারবত্তা থাকে না বলে সেগুলো গল্পের মর্যাদা পায় না কখনো। ছেলেবেলার অনেক বিস্মৃত স্মৃতি বড় হয়ে আমরা হারিয়েই ফেলি। আবার বড় বেলার সুখ-দুঃখের মুহূর্তগুলো ঝাঁ চকচকে থাকলেও আমরা সেগুলোও হারিয়ে ফেলি কালের আবর্তে। বিশেষত বউয়ের সাথে দিনযাপনের উপাখ্যান কেউ শেয়ার করতে চায় না। ওই যে, ‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে’-টাইপের চিন্তা থেকে! এই গ্রন্থে লেখক সেই রিস্ক নিয়েছেন, ভালোভাবেই নিয়েছেন, সুনীল বাবুর মতো জীবনকে হাতের মুঠোয় নিয়ে। এ যাত্রা উতরে গেলে সেই বদান্যতা লেখকের নিত্যদিনের ‘পীড়াদাত্রী’ থুক্কু প্রণয়িনীর। নিছক মজার ছলে লেখা এই কথাগুলোর কোনো মানে হয় না বলেই ‘বলা বাহুল্য’।
প্রিয় পাঠক, কথাগুলো কি আসলেই বলা বাহুল্য!
- নাম : বলা বাহুল্য
- লেখক: হাসানুজ্জামান রিপন
- প্রকাশনী: : অন্যপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789849958130
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





