samontobader mukhomukhi Bankim Rabindranath Saratchandra (সামন্তবাদের মুখোমুখি বঙ্কিম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র)

সামন্তবাদের মুখোমুখি বঙ্কিম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র

৳350.00
৳263.00
25 % ছাড়

"সামন্তবাদের মুখোমুখি বঙ্কিম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র" বইয়ের ফ্ল্যাপের লেখা:

সামন্তবাদ আমাদের সংস্কৃতির অনস্বীকার্য অংশ। অর্থনীতি থেকে সে নিজেকে গুটিয়ে নিয়েছে, কিন্তু সংস্কৃতিতে এখনাে আছে। আমাদের তিনজন প্রধান লেখক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সামন্তবাদের মুখােমুখি হতে হয়েছে। তাদের সময়ে সামন্তবাদের সাংস্কৃতিক উপস্থিতি এখনকার তুলনায় যে অধিক প্রত্যক্ষ ও ক্ষমতাসম্পন্ন ছিল তাতে তাে কোনাে সন্দেহ নেই। লেখক হিসেবে তারা নিজেরা অগ্রসর ছিলেন; কিন্তু শিল্পীর অগ্রগমনের সঙ্গে ব্যক্তির অগ্রগমনটা সকল সময়ে সমানমাত্রায় ঘটে না। এঁদের ক্ষেত্রেও ঘটেনি। দেখা যাচ্ছে সামন্তবাদ শিল্পীর জন্য যতটা, ব্যক্তির জন্য সে-তুলনায় বেশি পরিমাণেই সত্য ছিল। সামন্তবাদের উপস্থিতির সঙ্গে এরা তিনজন কে কিভাবে মুখােমুখি হয়েছিলেন সেই বিষয়টি নিয়ে এ বইতে আলােচনা করা হয়েছে। বইটির লেখকের একটি নিজস্ব দৃষ্টিকোণ রয়েছে; সেখান থেকেই তিনি ঘটনাটিকে দেখবার চেষ্টা করেছেন। তিনি প্রমাণ ও যুক্তিসহকারে লিখেছেন, কিন্তু যান্ত্রিকভাবে লেখেননি। বইটি পড়া পাঠাকের জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন