চেতনায় বিপ্লবী হাদি
তরুণ প্রজন্মের বিদ্রোহী কণ্ঠ সিয়াম হাসান কিছু বই শুধু পড়ার জন্য নয়—জাগার জন্য। “চেতনায় বিপ্লবী হাদি” তেমনই এক বই। তরুণ বিদ্রোহী কবি সিয়াম হাসান তাঁর তীক্ষ্ণ ভাষা, জ্বালাময়ী অনুভূতি এবং সময়ের নির্মম বাস্তবতাকে কবিতার আগুনে গলিয়ে তৈরি করেছেন এক বিস্ফোরক কাব্যগ্রন্থ। এই বইয়ের প্রতিটি কবিতা যেন প্রশ্ন ছুঁড়ে দেয় পাঠকের হৃদয়ে—ন্যায় কোথায়? সাহস কোথায়?
প্রতিবাদের কণ্ঠ কোথায়? এখানে কবিতা শুধু শব্দ নয়— এখানে কবিতা প্রতিরোধ, চেতনা ও আত্মমর্যাদার ডাক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের -এর বিদ্রোহী চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সিয়াম হাসান লিখেছেন এমন এক কাব্যভাষা, যেখানে ইতিহাস, আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং তরুণ প্রজন্মের জেগে ওঠার আহ্বান একসাথে মিশে গেছে।
এই বই সম্পর্কে অনেক পাঠকই বলছেন “এটা শুধু বই না, যেন বারুদের ডিপো।” যদি আপনি এমন কবিতা খুঁজে থাকেন যা আপনাকে ভাবাবে, কাঁপাবে এবং ভেতরের চেতনাকে নাড়া দেবে— তাহলে “চেতনায় বিপ্লবী হাদি” আপনার জন্যই। একবার পড়লে শুধু বই নয়একটি সময়, একটি সংগ্রাম, একটি চেতনার সাথে পরিচয় হবে। আজই সংগ্রহ করুন “চেতনায় বিপ্লবী হাদি” কারণ কিছু বই শুধু পড়া হয় না, ইতিহাসের মতো মনে রাখা হয়।
- নাম : চেতনায় বিপ্লবী হাদি
- লেখক: সিয়াম হাসান
- প্রকাশনী: : নব সাহিত্য প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





