আদম থেকে মুহাম্মাদ
শিশুরা গল্প শুনতে পছন্দ করে। তাদের কথা চিন্তা করে এ বইয়ে পৃথিবীতে নবীদের আগমনের উদ্দেশ্য, তাঁদের গল্প, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীসহ আরও সব গুরুত্বপূর্ণ বিষয় সহজ-সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিখ্যাত আলেমে দীন পাকিস্তান দারুল উলুম করাচির সম্মানিত পরিচালক মুফতি মুহাম্মদ রফী ওসমানি এ শিশুতোষ বইয়ের রচয়িতা। শিশুমস্তিস্ক-উপযোগী সুন্দর-চমৎকার ভাষায় তিনি বইটি রচনা করেছেন।
বইটি পড়তে পড়তে গল্প পড়ার আনন্দ যেমন হবে, তেমনি ইসলামি আকীদা-বিশ্বাসের মৌলিক বিষয়াবলি যেমন আল্লাহ তাআলার পরিচয়, তাওহীদ, রিসালাত, ফেরেশতা, জিন, আখিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্পর্কে জানতে পারবে।
এমনিভাবে ইসলামের পাঁচ রোকন-ঈমান, নামায, রোজা, যাকাত, হজ সম্পর্কে অবগত হবে। এতে আল্লাহ ও বান্দার হক, মাতাপিতার হক এবং আদব-আখলাক সম্পর্কিত বিষয়াদিও সংক্ষিপ্ত পরিসরে আলোচিত হয়েছে।
- নাম : আদম থেকে মুহাম্মাদ
- লেখক: মুফতী মুহাম্মদ রফী উসমানী
- অনুবাদক: মুহাম্মাদ শাহাদাত হোসাইন
- প্রকাশনী: : সালিহা পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 192
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022





