Joltoronger Jhilmil (জলতরঙ্গের ঝিলমিল)

জলতরঙ্গের ঝিলমিল

৳380.00
৳323.00
15 % ছাড়

জলতরঙ্গের দোলায় যেমন আলোর খেলা, তেমনি জীবনের গভীরে মানুষের অনুভূতির কত রূপ—কখনো মায়ায় মাখামাখি, কখনো স্মৃতির গভীর বেদনা। এই বইয়ের প্রতিটি গল্প যেন সময়ের সেইসব স্তরকে অনুধাবন করায়, যেখানে আবেগ আর বাস্তবতা 

মিলেমিশে একাকার হয়ে যায়।‘একজোড়া নূপুর’-এর ঝংকার থেকে ‘রেডক্লিফ বর্ডার’-এর সীমানা পেরানো ভালোবাসা; ‘বেতার তরঙ্গে’ অজানা শ্রোতার জন্য গাওয়া গান থেকে ‘অক্ষরডানা’-য় ডায়েরির পাতায় লুকানো অপূর্ণ প্রেম—প্রতিটি গল্পই 

আলাদা, প্রতিটি গল্পই যেন চেনা। শহুরে ফ্ল্যাটের সিগারেটের ধোঁয়া আর গ্রামের ভাঙা চালের নীচে বৃষ্টি—সবখানেই ছড়িয়ে আছে ভালোবাসার অগণিত রূপ।এই বইয়ের গল্পগুলো শুধু পড়ার জন্য নয়; এগুলো অনুভবের। জীবনের নানা রং, নানা 

ঘাত-প্রতিঘাত, নানা প্রশ্ন আর তার অমীমাংসিত উত্তরগুলোর মাঝে দাঁড়িয়ে আছে কিছু মানুষ—যাদের মধ্যে হয়তো পাঠক নিজেকেও খুঁজে পাবে।ভালোবাসা, হারানো, পাওয়া, অপেক্ষা, আর বেঁচে থাকার অদ্ভুত সংগ্রাম—সবকিছু মিলিয়ে জলতরঙ্গের 

ঝিলমিল এক অনবদ্য সংকলন।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন