সন্তানের অধিকার
পৃথিবীর জীবনে মানুষের প্রিয়তম বস্তু ও হৃদয়ের অন্যতম আনন্দ হল সন্তানসন্ততি। শুধু তাই নয় আখিরাতের জীবনেরও সাথি ও আনন্দ। কুরআন কারীমে একাধিক স্থানে ঘোষণা করা হয়েছে যে, জান্নাতে মুমিনগণ তাদের সন্তানদের সাহচর্য উপভোগ করবেন। সন্তানদেরকে দুনিয়া ও আখিরাতে সত্যিকারের আনন্দের উৎস বানাতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। দায়িত্বে অবহেলার কারণে সন্তান আনন্দের পরিবর্তে চিরস্থায়ী পরিতাপের কারণ হতে পারে।
এজন্য কুরআন-হাদীসে সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্য ও দায়িত্ব বিশেষরূপে উল্লেখ করা হয়েছে। প্রথম দায়িত্ব হল সন্তানের জন্য যোগ্য পিতা ও মাতা বাছাই করা। শুধুমাত্র পাত্র বা পাত্রীর ব্যক্তিগত আনন্দ, তৃপ্তি ও জাগতিক সুবিধাদির দিকে দৃষ্টি না দিয়ে আগত প্রজন্মের কল্যাণের দিকে লক্ষ্য রেখে বিবাহের পাত্রপাত্রী নির্ধারণ করতে হবে। এজন্য হাদীস শরীফে উভয় পক্ষকে সততা, ধার্মিকতা ও নৈতিক দৃঢ়তার দিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
- নাম : সন্তানের অধিকার
- লেখক: শাইখ ইমদাদুল হক
- প্রকাশনী: : উমেদ প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 264
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





