Bharat Jokhon Shadhin Hotechhilo (ভারত যখন স্বাধীন হচ্ছিল)

ভারত যখন স্বাধীন হচ্ছিল

৳750.00
৳450.00
40 % ছাড়

ভারত যখন স্বাধীন হচ্ছিল' বইটি মাওলানা আবুল কালাম আজাদের আত্মজৈবনিক বানা হলেও ভারতীয় ইতিহাসের পাতায় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মাওলানা আজাদের অন্যতম প্রধান ভূমিকা ছিল। এই গ্রন্থে তিনি ভারতবিভাগের পটভূমিসহ ১৯৩৫-৪৮ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলির অভ্যন্ত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বর্ণনা দিয়েছেন।

বইটি মাওলানা আজাদ নিজে লেখেননি। তিনি লিখিয়েছেন বলাও চলে না। তার বিশিষ্ট ভক্ত ও সহকর্মী হুমায়ুন কবিরই বরং তাকে তার এ আত্মারিত বর্ণনা করতে বাধ্য করেছেন এবং তিনিই তা গ্রন্থিত করেছেন। মাওলানা আজাদের জীবনের শেষ দুটি বছরে উভয়ের চেষ্টায় লিপিবদ্ধ হয় India Wins Freedom নামক মূল্যবান গ্রন্থটি।

মাওলানা আজাদ নিজে যে ইতিহাসের অন্যতম নায়ক ও প্রষ্টা, সে ইতিহাস বর্ণনায় তার চাইতে নির্ভরযোগ্য ব্যক্তি আর কে হতে পারেন? সুতরাং এ ইতিহাস একদিক দিয়ে যেমন প্রামাণ্য, অপর দিক দিয়ে তেমনি কৌতূহলোদ্দীপকও বটে। এ বইয়ে প্রদত্ত তথ্য ও তত্ত্বাবলির অনেকগুলোই এমন, যা মাওলানা আজাদ ছাড়া আর কারো পক্ষে পরিবেশন করা সম্ভবও ছিল না। এদিক থেকে বইটি অত্যন্ত মৌলিকতা-গুণসম্পন্ন। এ শুধু ইতিহাসই নয়, আপন মনের মাধুরী মিশিয়ে তিনি একে আরও উপভোগ্য করে তুলেছেন।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন