المحلّى بالآثار আল-মুহাল্লা বিল আছার
ইসলামী ফিকহ ও হাদিসশাস্ত্রের এক বিশ্ববিখ্যাত গবেষণাধর্মী দালিলিক কিতাব। এতে ইবাদত, মুয়ামালাত, পারিবারিক ও সামাজিক জীবনের বিভিন্ন মাসআলা কুরআন, সহিহ হাদিস ও সাহাবিদের আসারের আলোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে। মুসান্নিফ ইমাম ابن حزم الظاهري রহঃ বিভিন্ন মাযহাবের মতামত উল্লেখ করে সেগুলোর দলিল বিশ্লেষণ করেছেন এবং শক্তিশালী প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত উপস্থাপন করেছেন।
কিতাবটির অন্যতম বৈশিষ্ট্য হলো—এতে অন্ধ অনুসরণের পরিবর্তে দলিলনির্ভর গবেষণাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তুলনামূলক ফিকহ, হাদিস, উসূল ও ইজতিহাদি গবেষণায় আগ্রহীদের জন্য এটি অ ত্যন্ত মূল্যবান একটি কিতাব। গবেষক, আলেম ও উচ্চতর স্তরের তালিবুল ইলমদের জন্য “المحلّى” একটি অপরিহার্য রেফারেন্স গ্রন্থ হিসেবে সমাদৃত।
- নাম : المحلّى بالآثار আল-মুহাল্লা বিল আছার
- লেখক: ইবনু হাজম আয-যাহিরী
- প্রকাশনী: : মাকতাবাতুল আমজাদ
- ভাষা : arabic
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





