প্রশিক্ষণ সঞ্চালনার ১০১ প্লাস আর কিছু খেলা
“প্রশিক্ষণ সঞ্চালনার ১০১ প্লাস আর কিছু খেলা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
অন্য যে কোন কাজের মতাে প্রশিক্ষণ-সঞ্চালনাও (Training Conduction) গুরুত্বপূর্ণ, দায়িত্বযুক্ত এবং সম্মানজনক একটি কাজ, স্বীকৃত পেশাও (Profession)। একই সাথে অনেকের কাছেই তা হতে পারে নেশা... কারাে কারাে কাছে, ঘুম-কাড়া স্বপ্ন (Passion)।
এই কাজ অন্যকে তার নিজের ভূমিকা যথাযথভাবে পালনের জন্যে সচেতন, সক্ষম এবং সক্রিয় করে তােলে। তাকে এগিয়ে চলার পথ দেখায় এবং দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে যােগায় প্রেরণা, আত্মবিশ্বাস। এই পেশায় সফলতার জন্যেও প্রয়ােজন নিবিড় প্রস্তুতি, জ্ঞানের বিস্তৃতি, দায়িত্ব পালনে কৌশলী একাগ্রতা যা অর্জন করেও লালন করতে হয় অতৃপ্তি। কিন্তু তা পরাজয়ের নয়, বরং নতুন মাত্রায় বিজয়ের।
- নাম : প্রশিক্ষণ সঞ্চালনার ১০১ প্লাস আর কিছু খেলা
- লেখক: অনীশ বড়ুয়া
- প্রকাশনী: : সময় প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789844581753
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2019
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





