কালিমা ও নামাজের হাকীকত
বই সম্পর্কে কিছু কথা:
কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ধর্মে নামাযের যে গুরুত্ব রয়েছে, কিতাব ও সুন্নায় তার যে প্রাণ ও হাকীকতের কথা বর্ণনা করা হয়েছে এবং যে সব আদাব ও অবস্থার সাথে তা আদায় করার শিক্ষা দেওয়া হয়েছে, তারপর দুনিয়া ও আখেরাতে তার যে সব ফলাফল ও উপকারের সুসংবাদ দেওয়া হয়েছে আল্লহর খুব নগণ্য বান্দাই তা জানেন। নামায সম্পর্কে এই ক্ষুদ্র পুস্তিকাটি আপনার সামনে উপস্থত। হভীর মনোযোগ সহকারে তা পাঠ করলে ইনশাআল্লাহ এ কিতাবের বিভিন্ন শিরোনামে আপনি তা সব কিছুই জানতে পারবেন।
এছাড়াও এমন কিছু বিষয় রয়েছে যা পাঠ করলে আপনার অন্তর প্রভাবিত হবে। চিন্তা ধারায় পরিবর্তন আসবে। বিস্ময়ের কিছুই নেই যে, আল্লাহ তাআলা হয়তো এই পুস্তিকাটির উসিলায় আপনার নামাযে নূর দান করবেন, প্রাণ দান করবেন। এই পুস্তিকাটির লেখক যদিও একজন সাধারন মানুষ। কিন্তু তার সকল বিষয় কুরআন, হাদীস ও উম্মতের প্রশিদ্ধ বুযুর্গ ও আরেফদের কথা থেকে সংকলিত যথা ইমাম গাযালী রহ., শাইখ ইবনুল কাইয়্যুম রহ., হযরত মুজাদ্দিদে আলফে সানী রহ. ও শাহ ওয়ালী উল্লাহ রহ. এর গ্রন্থসমূহ থেকেই নেওয়া হয়েছে। সুতরাং এর কৃতিত্ব ও প্রশংসা তাঁদেরেই।
মুহাম্মদ মনযূর নুমানী
রজব ১৩২৯ হিজরী
- নাম : কালিমা ও নামাজের হাকীকত
- অনুবাদক: মাওলানা নাসীম আরাফাত
- লেখক: হযরত মাওলানা মোহাম্মদ মনযূর নোমানী (রহ.)
- প্রকাশনী: : মাকতাবাতুল হুদা আল ইসলামিয়া
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 98745693038
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022





