Somudropothe Gris theke Banglay: Prithibir Prachintomo Vromonponji (সমুদ্রপথে গ্রিস থেকে বাংলায়: পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি)

সমুদ্রপথে গ্রিস থেকে বাংলায়: পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি

প্রকাশনী:  প্রথমা প্রকাশন
৳200.00
৳168.00
16 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 10th, February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

১ম ফ্লাপ

খ্রিষ্টীয় প্রথম শতকে এক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের লেখা দিনলিপি এ বই। যিনি গ্রিস থেকে বাংলার গাঙ্গেয় মোহনায় এসে তাঁর ভ্রমণ শেষ করেছিলেন। জানামতে এটিই পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি। দ্য পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামের এই দিনলিপিটি থেকে বাংলার মসলিন রপ্তানির কথা 

ও উত্তর বঙ্গোপসাগরের প্রধান বন্দর গাঙ্গে নগরী সম্পর্কে জানা যায়। খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে  গ্রিক জ্যোতির্বিদ টলেমির আঁকা মানচিত্রে দেখা যায় ভারতের পূর্বাঞ্চলে গঙ্গারিডই নামে একটি শক্তিশালী রাজ্য এবং তার দক্ষিণ-পূর্ব দিকে পেন্টাপলিস নামে একটি বাণিজ্যকেন্দ্র ছিল। এ দুটি তথ্য থেকে 

অনুমান করা হয়, পেরিপ্লাসের সেই গাঙ্গে কিংবা টলেমির পেন্টাপলিসই হলো বর্তমান চট্টগ্রাম। গ্রন্থটিতে যেসব দুর্লভ ভৌগোলিক তথ্য রয়েছে তা বিশ্ব-ইতিহাসচর্চার অমূল্য উপকরণ।

লেখক পরিচিতি হারুন রশীদ জন্ম ৪ জানুয়ারি ১৯৬৯, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। পেশায় কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ইস্টার্ন হারবার গ্রুপের বাণিজ্যিক পরামর্শক। লেখালেখির ক্ষেত্রে তাঁর আগ্রহের বিষয় ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সভ্যতা।

দেশ ও দেশের বাইরে থেকে এ  পর্যন্ত তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ উপনিবেশ চট্টগ্রাম (২০২১), শরচ্চন্দ্র দাস: নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি (২০২৪), বিলেতে প্রথম বাঙালি বণিক শেখ দীন মোহাম্মদ (২০২৫),  International Trade Management (২০২০),  Global  Trade Orbit (২০২৩)। উপনিবেশ চট্টগ্রাম গ্রন্থের জন্য তিনি শব্দঘর পত্রিকার নির্বাচিত সেরা বই পুরস্কার (২০২১) পেয়েছেন।

  • নাম : সমুদ্রপথে গ্রিস থেকে বাংলায়: পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি
  • লেখক: হারুন রশীদ
  • প্রকাশনী: : প্রথমা প্রকাশন
  • পৃষ্ঠা সংখ্যা : 68
  • ভাষা : bangla
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2026

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন