সী অব এশেস
খাবার খাওয়ার সময়, রবার্ট বলে উঠল, “স্যার, ক্যাপ্টেন কি আমাদের সাথে জয়েন করবেন না? পাশে বসা, স্যার ব্যারিক মাথা নেড়ে বলল, “না। ক্যাপ্টেন নিজের ঘরেই খাবেন। উনি সবসময় একাই খান।” রবার্ট খানিকক্ষণ চুপ করে থেকে বলল, “
সবসময় একা! কেন স্যার?” ব্যারিক মৃদু হেসে বলল, “ব্যাপারটা শুধু একা খাওয়ার নয়, রবার্ট। ক্যাপ্টেন একটু অদ্ভুতভাবে খান।” “কীভাবে?” রবার্ট জানতে চাইলো। “উনি বড় টেবিলটার এক পাশে বসেন। খাবার সামনে থাকে। কিন্তু টেবিলের দুপাশে
আরও দুটো চেয়ার সাজানো থাকে। দুটো চেয়ারের সামনেই থাকে খালি প্লেট, খালি গ্লাস। দেখলে মনে হবে সেখানে এখনি কেউ বসে খাবার খাবে।” রবার্ট অবাক হয়ে বলল, “তিনি যেহেতু একাই খান, কেউ তো থাকে না সেসময়। এভাবে তাহলে কেন?"
ব্যারিক এবার আর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বললেন, “হয়তো থাকে, রবার্ট। আসলে, আমার মনে হয় কি, আমরা যাদের দেখতে পাই না তারা সবাই যে অনুপস্থিত, সবক্ষেত্রে ব্যাপারটা তা নয়।” কথাটার অর্থ সেদিন রবার্ট
বুঝতে পারেনি। সে তখনও জানতো না, একজন মানুষ কখনো কখনো তার হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোর জন্যও টেবিলের এক কোণে জায়গা রেখে দেয়।
- নাম : সী অব এশেস
- লেখক: মাশফি হাসনাত
- প্রকাশনী: : মুদ্রণশিল্প
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- ISBN : 9789849991861
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





