প্রকৃতি, উদ্ভিদ ও পরিবেশ
গ্রন্থকার জায়েদ ফরিদ একজন বিজ্ঞান সমন্বয়ক, সায়েন্স কমিউনিকেটর। দেশে-বিদেশে জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন প্রকৃতি-ঘনিষ্ঠ পরিবেশে। এই গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে প্রকৃতি, উদ্ভিদ ও পরিবেশের যে বর্ণনা ও আলোচনা আছে, তার অধিকাংশই ব্যক্তি-জায়েদের অভিজ্ঞতার আলোকে পাঠকের উপযোগী করে লেখা। বিজ্ঞানের কট্টর ভাষাকে উপেক্ষা করে তিনি একে সহজবোধ্য ও গ্রহণযোগ্য করে তুলেছেন ‘ছাত্র থেকে গৃহিণী’ অবধি সকল স্তরের মানুষের জন্য।
জায়েদের বিজ্ঞান গ্রন্থ পড়লে মনে হতে পারে, এ যেন গল্প বলা, অদ্ভুত ঢঙে গল্প বলা, যে গল্প এর আগে কেউ শোনেনি। দেশ-বিদেশের নানা অভিজ্ঞতায় পূর্ণ এই বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
- নাম : প্রকৃতি, উদ্ভিদ ও পরিবেশ
- লেখক: জায়েদ ফরিদ
- প্রকাশনী: : সহজ প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- ISBN : 9789849776154
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





