সীরাতে রাসূল (সা.)

আরশের মেহমান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳146

৳ 20027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 54

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আরশ হলো আল্লাহর আসন। যেখানে পৌঁছার কিংবা তার স্পর্শ পাওয়ার সাধ্য কারও নেই। সেই আরশের অধিপতি যিনি সমস্ত জগতের স্রষ্টা, মানুষের কল্যাণে পাঠিয়েছেন নবি ও কিতাব, তিনি মানুষের দুনিয়া থেকে ডেকে নিয়েছেন তাঁর মেহমান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। আমাদের কৌতূহল তৈরি হয়, কী ছিল সেই আয়োজনে? মাটির দুনিয়া থেকে কেমন ছিল সিদরাতুল মুনতাহার যাত্রা?

এ বিষয়ে আমরা যতটুকু জানি, তা কি পূর্ণাঙ্গ? কিংবা আমাদের জানা বৃত্তান্ত কি পুরোপুরি শুদ্ধ? কোনো মানুষ কী করে হন আরশের অধিপতির মেহমান! একজন নবি ও মানুষ হিসেবে তিনি কেমন দেখেছেন সেই জগৎ ও নিদর্শনসমূহকে? কোন উপহারে অভিষিক্ত হয়েছেন মহান মেজবানের সান্নিধ্যে? উম্মতের জন্য কী নিয়ে এসেছেন সেই অলৌকিক জগৎ থেকে?

কৌতূহলগুলোর সুরাহা হবে গল্পের ভাষ্যকার ওমর আলী আশরাফের এই বইয়ের জবানিতে। সঙ্গে আরও জানা যাবে এ প্রসঙ্গে যত অদ্ভুত আর মিথ্যা গল্পকেচ্ছার বৃত্তান্ত। যেগুলোকে আমাদের সমাজে সত্য হিসেবে প্রচার করা হয়, তার বাতুলতা তিনি তুলে ধরেছেন খুবই চমৎকার ভঙ্গিতে।

পবিত্র হৃদয়ের নিবিষ্ট চেতনে বইটি পড়লে যে কারও অন্তর মহান আরশের অধিপতি ও তাঁর মেহমানের ভালোবাসা-আনুগত্যে উদ্দীপ্ত হবেই, ইনশাআল্লাহ।

—আশরাফুল হকশিক্ষক ও লেখক

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আরশের মেহমান
ইংরেজি নাম arosher mehman
লেখক ওমর আলী আশরাফ
প্রকাশনী মুহাম্মদ পাবলিকেশন
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
ওমর আলী আশরাফ

লেখক সম্পর্কে

ওমর আলী আশরাফ

আমি ওমর আলী আশরাফ। জন্ম ১৯৯২ সালের ২ জুন। বেড়ে ওঠা গ্রামের বাড়ি ওয়াসেকপুরে। এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় অবস্থিত। ৫ ভাই ২ বোনের মধ্যে আমি ষষ্ঠ। আমি হিফজ সম্পন্ন করি আমাদের গ্রামের প্রসিদ্ধ মাদরাসা জামেয়া ইসলামিয়া আজিজিয়া ওয়াসেকপুরে। তারপর একজন যোগ্যতর আলেম হওয়ার লক্ষ্যে বাড়ি ছেড়ে এসে ভর্তি হই ঢাকার প্রবেশমুখে অবস্থিত দারুল উলুম মাদানীনগর মাদরাসায়। আমার যা কিছু অর্জন এবং মানস গঠন, তার প্রায়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 146

৳ 20027% ছাড়