মেঘপিয়াসী মন
জীবনের গতিবিধি অবকাশশূন্য। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জীবন কখনো অবসরে যায় না। থামে না কারো জন্য। হটে না পিছু। সুখ-দুঃখ, বিরহ-মিলন, অসুখ-বিসুখ সঙ্গে নিয়েই জীবনের কালচক্র নিরন্তর ঘুরে চলে। ক্ষতস্থানের ওপর বাস্তবতার বাতাস লাগে। জখম সেরে ওঠে। কিন্তু কিছু জখম
আরোগ্য লাভ করে না কখনো। ঘাতকব্যাধির মতো ঘাপটি মেরে আমৃত্যু লুকিয়ে থাকে শরীরের গভীরে। সেই ব্যাধি নিয়েই মানুষকে বাঁচতে হয়। অন্তত বেঁচে থাকার অভিনয় করতে হয়। পৃথিলার জীবনলিপ্সা নেই … কিন্তু বেঁচে থাকার তাগিদ আছে।
সে মেঘবালিকা নয়, মেঘপ্রেমিকা! মেঘের তালাশ করতে করতে একদিন কী করে যেন আকাশ ছুঁয়ে ফেলল। সম্পূর্ণ নিজের একটা আকাশ! অনেক শখের আর অনেক ভালোবাসার! সেই রৌদ্র তেজদীপ্ত প্রখর আকাশের বুকে মেঘ দিয়ে একটা ঘর বাঁধতে চেয়েছিল তার মেঘপিয়াসী মন!
কিন্তু মেঘের ঘর কি কখনো দীর্ঘস্থায়ী হয়? নাকি তাসের ঘরের চেয়েও ঠুনকো হয়?
- নাম : মেঘপিয়াসী মন
- লেখক: ওয়াসিকা নুযহাত
- প্রকাশনী: : বর্ষাদুপুর
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





