ইঁদুরছানার বুদ্ধি
ইঁদুর আর বিড়াল নিয়ে মিষ্টি মিষ্টি গল্প। খুব মধুর আর মায়াবী। গল্প আছে ছয়টি। 'বিপদে বন্ধু সবাই'- এই গল্পে একটা হিংসুটে বিড়ালকে কী করে বন্ধু বানাল বুদ্ধিমান ইঁদুর সেই কাহিনি লেখা আছে। 'ইঁদুরের চালাকি' আবার অন্য রকম গল্প। বিড়ালের খাবার খেয়ে নিয়েছে ইঁদুর। বিড়াল তাকে
হাতেনাতে ধরেও ফেলেছে। বুদ্ধির জোরে সে যাত্রায় সে বিড়ালের হাত থেকে বেঁচে যায়। কিন্তু কীভাবে? বড়োরাই যে সব পারে, তা নয়-কখনো কখনো ছোটোরাও বড়োদের হার মানিয়ে দিতে পারে। ওই নিয়ে গল্প 'ইঁদুরছানার বুদ্ধি'। কে কোন কাজ করবে, তার জন্য একটি অ্যাগ্রিম্যান্ট করেছিল
কুকুর, বিড়াল ও ইঁদুর। কিন্তু দলিল দিয়ে সবসময় দিন চলে না। তাহলে কী হলো? সেই কাহিনি লেখা আছে 'কুকুর, বিড়াল ও ইঁদুর' নামক গল্পে। শহরের ইঁদুরের ফুটানি শেষ হয়ে যায় 'গ্রামের ইঁদুর ও শহরের ইঁদুর' গল্পে। পরিশেষে 'ছোটো ইঁদুরের জীবনকথা' নিয়ে কিছু বলব না। আনন্দ-বেদনার
ওই গল্পটা রেখে দিলাম তোমাদের জন্য।
- নাম : ইঁদুরছানার বুদ্ধি
- লেখক: সরকার আবদুল মান্নান
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 44
- ভাষা : bangla
- ISBN : 9789849689768
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





