প্রিয়নবী (সঃ)এর বিবাহের ইতিহাস
আমাদের প্রিয়নবী সা.-এর পবিত্র দাম্পত্যজীবন ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অধ্যায়। তাঁর বিবাহসমূহ কেবলই পারিবারিক বন্ধন ছিল না; বরং এর সঙ্গে জড়িয়ে আছে মানবিকতা, সামাজিক সংস্কার, ইসলামের সীমাহীন কল্যাণ, নারীর মর্যাদা, আত্মীয়তার বন্ধন, উম্মাহর শিক্ষা এবং ইসলামের দাওয়াতের বহুমুখী প্রজ্ঞা।
‘প্রিয়নবী সা.-এর বিবাহের ইতিহাস’ বইয়ে নবীজির বিবাহসমূহের ঐতিহাসিক পটভূমি, সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ, উম্মুল মুমিমিনগণের পরিচয়, তাঁদের সঙ্গে নবীজির পারিবারিক জীবন এবং এসব বিবাহের অন্তর্নিহিত শিক্ষা ও তাৎপর্য দলিল-প্রমাণের আলোকে তুলে ধরা হয়েছে।
বিশুদ্ধ হাদিস, সিরাত ও নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রের ভিত্তিতে রচিত বইটি পাঠকের সামনে নবীজির পারিবারিক জীবনের একটি ভারসাম্যপূর্ণ ও প্রামাণ্য চিত্র উপস্থাপন করবে। বিশেষ করে নবীজির বিবাহ নিয়ে প্রচলিত নানা প্রশ্ন ও বিভ্রান্তি নিরসনেও বইটি সহায়ক হবে, ইনশাআল্লাহ।
- নাম : প্রিয়নবী (সঃ)এর বিবাহের ইতিহাস
- লেখক: এনামুল করীম ইমাম
- প্রকাশনী: : হসন্ত প্রকাশন
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





