Road to Happiness (রোড টু হ্যাপিনেস)

রোড টু হ্যাপিনেস

৳395.00
৳296.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 22nd, September প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

আল্লাহ তাআলা যখন আমাদের প্রিয় নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তিনি মানুষের ঈমান আনার জন্য ব্যাকুল হয়ে আছেন, দুঃখভারাক্রান্ত ও চিন্তিত হয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন, তখন তিনি সুরা ত্বহার দ্বিতীয় আয়াত নাজিল করে বললেন,‘আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার প্রতি কুরআন নাজিল করিনি।’

অর্থাৎ নিজেকে সাধ্যের অতিরিক্ত কষ্ট দেবেন না, আক্ষেপ করবেন না, দুঃখ করবেন না। আপনি যতটুকু সম্ভব, ততটুকুই করুন। এটাই যথেষ্ট। যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, সেভাবেই আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিন। কে তা গ্রহণ করল আর কে প্রত্যাখ্যান করল, তা ভেবে নিজেকে ব্যতিব্যস্ত করবেন না। আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া; হেদায়েত দেওয়া আপনার দায়িত্ব নয়। আপনি কেবল আপনার ওপর অর্পিত দায়িত্বটুকু পালন করুন, এর বেশি কিছু করার প্রয়োজন নেই।

যে নবি আল্লাহর দীন প্রচার করেন, সেই নবিকেই আল্লাহ বললেন, ‘নিজেকে কষ্ট দিয়ো না, দুঃখ করো না।’ আচ্ছা, আমাদের কারও কোনো কাজ কি ইসলাম প্রচারের এই মহান দায়িত্বের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? অবশ্যই না।তাহলে এত দুশ্চিন্তা, এত উৎকণ্ঠা, এত দুঃখ-কষ্ট কেন?

নিজের প্রতি একটু কোমল হোন। কোনো বিষয়কে তার প্রাপ্য গুরুত্বের চেয়ে বেশি গুরুত্ব দেবেন না। বরং সেই পাঁচটি মূলনীতির আলোকে আনন্দময় জীবন অতিবাহিত করুন, যেগুলো এই দুই মলাটের ভেতর সাজিয়ে রাখা হয়েছে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন