Rupok Chitron (রুপক চিত্রণ)

রুপক চিত্রণ

বিষয় : গল্প
৳400.00
৳320.00
20 % ছাড়

❝রূপক চিত্রণ❞ শুধু একটি গল্পগ্রন্থ নয়, এটি কল্পনা, অনুভূতি ও জীবনের নানা রঙে আঁকা এক অনন্য সাহিত্যভুবন। এই গ্রন্থে স্থান পেয়েছে ৩০ জন নবীন ও প্রবীণ লেখকের হৃদয়ছোঁয়া গল্প, যেখানে কখনো বাস্তবতা কথা বলে, কখনো কল্পনা ছুঁয়ে যায় মনের গভীরতম অনুভূতিকে।

বইটির প্রতিটি গল্প যেনো একেকটি জীবন্ত চিত্র কোথাও ভালোবাসা, কোথাও বিচ্ছেদ, কোথাও সংগ্রাম, আবার কোথাও জীবনের অদেখা সৌন্দর্যের প্রতিচ্ছবি। শব্দের বুননে লেখকরা তুলে ধরেছেন মানবজীবনের হাসি-কান্না, আশা-নিরাশা ও অজস্র না বলা অনুভূতির গল্প।

মানুষ গল্প ভালোবাসে, কারণ গল্পের মাঝেই সে খুঁজে পায় নিজের প্রতিচ্ছবি। কখনো গল্প তাকে স্বপ্ন দেখায়, কখনো সাহস জোগায়, আবার কখনো নীরবে চোখ ভিজিয়ে দেয়। সেই অনুভূতি ও জীবনের বিচিত্র রূপকেই এক মলাটে ধারণ করেছে ❝রূপক চিত্রণ❞।

এই যৌথ গল্পগ্রন্থে ৩০ জন লেখকের সৃজনশীলতা, ভাবনা ও অনুভূতির সম্মিলন ঘটেছে। প্রত্যেকের লেখনী আলাদা, কিন্তু সবার উদ্দেশ্য এক পাঠকের হৃদয় ছুঁয়ে যাওয়া।

নবপথ প্রকাশনীর এই বিশেষ আয়োজন বাস্তবায়িত হয়েছে সকল লেখকের আন্তরিক অংশগ্রহণ, ভালোবাসা ও সহযোগিতায়। আপনাদের উৎসাহ ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ভবিষ্যতেও আমরা এমন সুন্দর ও হৃদয়স্পর্শী সাহিত্য আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন