জিস্ত কে হামরাহি
'জীবনসঙ্গী' (জিস্ত কে হামরাহি) একটি পারিবারিক ও রোমান্টিক ঘরানার উর্দু উপন্যাস। হুমা ওয়াকাস রচিত এই উপন্যাসটিতে মানুষের সম্পর্কের গভীরতা, সীমাবদ্ধতা এবং সামাজিক বাস্তবতার নানা মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হয়েছে। এই উপন্যাসে দুটি মানব মানবীর পারিবারিক ও সামাজিক টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং একে অপরের প্রকৃত "সহযাত্রী" হয়ে ওঠার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। তাদের জীবনের বহুমাত্রিক চাপ, মানসিক দূরত্ব, একসঙ্গে থাকার সংগ্রাম এবং আবেগীয় অনুভূতিকে কেন্দ্র করে গল্প ক্রমশ সামনে এগিয়েছে।
একজন দায়িত্বশীল চিকিৎসকের রুঢ় জীবনের ব্যস্ততা, হঠাৎ প্রেমে পড়া, বৈবাহিক জটিলতা এবং পারিবারিক মেলবন্ধন এই চরিত্রের রসায়নকে চমৎকার করে তুলেছে। কাহিনীর প্রধান চরিত্রগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি, পারিবারিক স্বার্থপরতা, নায়ক-নায়িকার ব্যক্তিগত অহংকার (Ego) এবং সামাজিক পারিপার্শ্বিকতার কারণে সৃষ্ট দেয়ালটি প্রথম থেকেই দৃশ্যমান ছিল। সময়ের সাথে সাথে তাদের সেই ভুল বোঝাবুঝিগুলো কীভাবে দূর হয় তা অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া উপন্যাসে যৌথ পরিবারের সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য এবং সম্পর্কের প্রতি গুরুজনদের প্রভাব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।
হুমা ওয়াকাসের অন্যান্য উপন্যাসের মতো এতেও পারিবারিক ও সামাজিক বাস্তবতা, মান-অভিমান, ভুল বোঝাবুঝি, গভীর জীবনবোধ, এবং ভালোবাসার জয়গানের মিশ্রণ রয়েছে। তবে এই উপন্যাসে তাঁর গল্পবলার ভঙ্গীটি সত্যিই বৈচিত্রময়, যা পাঠককে গতানুগতিক ধারার বাইরে ভিন্নস্বাদ এনে দেবে।
- নাম : জিস্ত কে হামরাহি
- অনুবাদক: আশরাফ মিঠু
- প্রকাশনী: : আশরাফুল মাখলুকাত প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 120
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





