Purbobange Boktrita (1892-1926) (পূর্ববঙ্গে বক্তৃতা (১৮৯২-১৯২৬))

পূর্ববঙ্গে বক্তৃতা (১৮৯২-১৯২৬)

৳320.00
৳269.00
16 % ছাড়

"পূর্ববঙ্গে বক্তৃতা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ রবীন্দ্রনাথের জীবৎকালেই তাঁকে ঘিরে কতিপয় নিষ্ঠাবান গবেষক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, বিন্যাস ও উপস্থাপনের উচ্চ আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। বাঙালির সাহিত্যিক-সাংস্কৃতিক-সামাজিক ইতিহাস তথা জীবনের বৃহত্তর অর্থময়তা অনুধাবনে এ ধরনের গবেষণা গুরুত্ববহ। প্রভাতকুমার মুখোপাধ্যায়, পুলিনবিহারী সেন, কানাই সামন্ত প্রমুখের কাছে তাই বাঙালির কৃতজ্ঞতার অন্ত নেই। রবীন্দ্র-উত্তর যুগে প্রশান্তকুমার পাল সেই ধারায় অনন্য অধ্যায় যোগ করেছেন। বৃহত্তর পরিসরে এই গবেষণার পাশাপাশি রবীন্দ্রজীবনের নানা দিক নিয়ে আরও কেউ কেউ তাঁদের কাজের মাধ্যমে উপলব্ধির প্রসার ঘটিয়েছেন।

এ ক্ষেত্রে তাৎপর্যময় সংযোজন ঘটালেন ভূঁইয়া ইকবাল তাঁর পূর্ববঙ্গে বক্তৃতা সংকলন-গ্রন্থের মাধ্যমে। রাজশাহী, পাবনা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে ও নানা উপলক্ষে রবীন্দ্রনাথের প্রদত্ত ভাষণের নিছক সংকলন-গ্রন্থ এটি নয়, ভাষণের পাঠ সংগ্রহ ও সম্পাদনার সুবাদে অনেক অজানা তথ্যও পাঠকের কাছে মেলে ধরেছেন ভূঁইয়া ইকবাল। সেদিক থেকে বইটি হয়ে উঠেছে রবীন্দ্র-গবেষণার এক নতুন অধ্যায়। রবীন্দ্রনাথেরই বই বুঝি আত্মপ্রকাশ করল নতুন কলেবরে, নতুন কালে, নতুন গবেষকের প্রচেষ্টায়। এমন গ্রন্থের তাৎপর্য তাই অশেষ।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন