Nur Kutubul Alom er Chithi (নূর কুতুবুল আলমের চিঠি)

নূর কুতুবুল আলমের চিঠি

৳100.00
৳75.00
25 % ছাড়

এখন থেকে ছয়শ বছর আগের মহানায়ক নূর কুতুবুল আলমকে সামনে রেখে বিশিষ্ট সাংবাদিক হারুন ইবনে শাহাদাত উপন্যাসের আধারে মধ্যযুগের একটি ক্রান্তিকালের সমাজচিত্র স্বচ্ছ—সংযত—সরল ভাষায় পাঠকের সামনে হাজির করেছেন। এ কাজ ইতিহাস—ঐতিহ্য চেতনায় লেখকের অনুরাগ ও পরিশ্রমের স্বাক্ষর।

পাঠক এতে উপন্যাসের স্বাদ নেয়ার সাথে সাথে বাঙলার বিশেষ সময়ের এক মহানায়কের সংগ্রামের সাথে নিজেকে লীন করার সুযোগ পাবেন।

ইতিহাসের নানা বাঁকে জাতীয় নানা বিপদে—দুর্যোগে কারা ছিলেন এ জনপদবাসীর সামাজিক—সাংস্কৃতিক সীমানার প্রকৃত পাহারাদার, তা বুঝতেও এ ধরনের উপন্যাস সহায়ক।

বাঙলার নবাবি আমলের শেষ দিকে আলীবর্দী খান ও সিরাজউদ্দৌলার সময় আমরা কোনো নতুন নূর কুতুবুল আলম—এর দেখা পাই না বলেই দেশ চলে যায় ইংরেজের হাতে।

হারুন ইবনে শাহাদাতের এই উপন্যাস আমাদেরকে শুধু অতীত সম্পর্কে জানায় না। বর্তমান ও ভবিষ্যত সম্পর্কেও ভাবায়। তার এই প্রয়াসকে পাঠক সমাদর করবেন বলে আমি বিশ্বাস করি।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন