মধ্যপ্রাচ্য ভ্রমণ

ইজিপ্টনামা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳743

৳ 99025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 247

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইজিপ্ট কিংবা মিশর যে নামেই ডাকি না কেন, আমাদের কাছে সেই দেশ একদম অচেনা অজানা কিছু নয়। ভৌগোলিক দূরত্বের কারণে হয়তো বাংলাদেশ থেকে মিশরে যাওয়ার প্রবণতা একটু কম।

দূরত্ব বেশি বলে সেখানে যাওয়ার খরচও বেশি। একই খরচে কিংবা তার থেকেও কম খরচে কাছাকাছি দুই তিনটা দেশ ঘুরে আসা যায়। তাই স্বাভাবিকভাবেই এ দেশের মানুষ মিশর যেতে আগ্রহী হয় না। তবে হলপ করে বলতে পারি যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি, ভূগোল, ধর্ম কিংবা রাজনীতি—এর যেকোনো একটি বিষয়ে উৎসাহ থাকলেই ইজিপ্ট ভ্রমণ আপনার জন্য হয়ে উঠবে অর্থবহ।

একটু পরিকল্পনা করে পয়সা জমিয়ে তাই পরিবার কিংবা বন্ধু-বান্ধবকে নিয়ে একটা ভ্রমণ পরিকল্পনা করে ফেলতে পারেন। নিঃসন্দেহে সারা জীবনের জন্য সেটা হবে একটা মনে রাখার মতো অভিজ্ঞতা। তবে এ ধরনের ভ্রমণের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, একটু ধারণা নিয়ে গেলে সবগুলো জায়গা আনন্দের সাথে ঘুরে আসতে পারবেন।

যারা প্ল্যান করছেন মিশর যাবেন বা যারা নানা কারণে যেতে পারছেন না, সবার জন্যই এই বই। এই ভ্রমণ গদ্যের মাধ্যমে আমার মিশর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইজিপ্টনামা
ইংরেজি নাম egiptonama
লেখক রুম্মান মাহমুদ
প্রকাশনী বৈভব
বিষয় মধ্যপ্রাচ্য ভ্রমণ
আইএসবিএন 9789849672548
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
রুম্মান মাহমুদ

লেখক সম্পর্কে

রুম্মান মাহমুদ

রুম্মান মাহমুদ পেশায় সেনা কর্মকর্তা। শিল্প-সাহিত্য চর্চা করেন শখে। আঁকেন, ছবিও তোলেন। একক আলোকচিত্র প্রদর্শনী ‘গ্রিন ডেল্টা এরিয়ালস’, ২০১৫। অংশ নিয়েছেন অন্যান্য আরও চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীতে। মিশর ভ্রমণের কাহিনী নিয়ে লিখেছেন ‘ইজিপ্টনামা’, ২০২২। এবার লিখলেন ক্যাডেট জীবনের সুখপাঠ্য স্মৃতিচারণা ‘ক্যাডেটকথন’। জন্ম ১৯৮০ সালে। পিরোজপুরে।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 743

৳ 99025% ছাড়