এভাবেও ভালোবাসা যায়
কিছু মানুষকে কখনো ছুঁয়ে দেখা যায় না, অথচ তারা মনের সবচেয়ে গভীরে জায়গা করে নেয়। চারু এমনই একজন নিভৃতচারী চিত্রশিল্পী। নিজের আঁকা ছবি আর একাকী জগৎ নিয়েই তার জীবন। হঠাৎ অনলাইনে পরিচয় হয় রবি সঙ্গে। কথায় কথায় গড়ে ওঠে ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার আড়ালে জমতে থাকে ভয়, অভিমান আর অজানা কিছু প্রশ্ন।
একসময় চারুর রহস্যময় মৃ'ত্যু সবকিছু বদলে দেয়। রবি হয়ে ওঠে সন্দেহের কেন্দ্রবিন্দু। চারুর ডায়েরি, আঁকা ছবি আর শেষ দিকের বার্তাগুলো খুলে দিতে থাকে একের পর এক অজানা দরজা। চারু কি সত্যিই খু'ন হয়েছিল, নাকি তার মৃ'ত্যুর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য?
চারুকে ঘিরে অতীতের স্মৃতি আর ভালোবাসার টান থেকে যায় শাদাব আহমেদের জীবনেও। প্রিয় মানুষকে হারানোর বেদনা তাকে নিয়ে যায় বিজ্ঞান, স্মৃতি আর মানুষের মস্তিষ্কের এক অদ্ভুত জগতে। মায়া নামের এক তরুণীর মস্তিষ্কে চারুর স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। ধীরে ধীরে মায়ার মধ্যে জেগে উঠতে থাকে চারুর স্মৃতি ও অনুভূতি। কিন্তু অন্য একজনের শরীরে স্মৃতি ফিরিয়ে আনলেই কি সেই মানুষটিকে ফিরিয়ে আনা যায়?
শাদাবের আকাঙ্ক্ষা কি হারানো মানুষকে ফিরে পাওয়ার পথ খুলে দেবে, নাকি তৈরি করবে আরও গভীর সংকট? ভালোবাসা, অপরাধবোধ, রহস্য আর বিজ্ঞানের জটিল সমীকরণে জড়িয়ে যায় কয়েকটি জীবন। যেখানে প্রশ্ন ওঠে, একজন মানুষকে মানুষ করে তোলে কী, তার স্মৃতি, তার চেতনা, নাকি তার অস্তিত্ব?
কিছু ভালোবাসা পূর্ণতা পায়, কিছু থেকে যায় স্মৃতিতে। আর কিছু ভালোবাসা মানুষকে এমন এক পথে নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসার পথ কেউ জানে না।
- নাম : এভাবেও ভালোবাসা যায়
- লেখক: ফাতেমা তুজ জান্নাত মৌ
- প্রকাশনী: : প্রিমিয়াম পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 120
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





