Sufi Mujahidder Itihash (সুফি মুজাহিদদের ইতিহাস)

সুফি মুজাহিদদের ইতিহাস

বিষয় : ইতিহাস
৳500.00
৳375.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 25th, September প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

তাসাউফ ও জিহাদ নিয়ে সমাজে বিভিন্ন মাত্রার প্রান্তিকতা বিদ্যমান। জিহাদি চিন্তা লালনকারী অনেকে সুফিদের অপছন্দ করেন। আবার অনেক পীর-মাশায়েখ ও সুফিগণ জিহাদকে মনে করেন কম গুরুত্বপূর্ণ। তাছাড়া জিহাদফোবিয়া বা পশ্চিমা প্রোপাগাণ্ডার প্রভাবে সুফিবাদের ময়দানবিমুখ নিরীহ একটা রূপ উপস্থাপন ও প্রতিষ্ঠিত করার চেষ্টা নানাভাবে চলমান। ফলে অনেকের কাছেই সুফি-দরবেশি জীবন হলো নিষ্ক্রিয়তার সমার্থক; সমাজ-রাষ্ট্রের সংকট ও সংগ্রাম থেকে যারা যোজন যোজন দূরে। এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ চিন্তা কেমন হতে পারে, তারই চমৎকার নজির সিরীয় গবেষক আসআদ আল-খতীবের এই গ্রন্থ।

দলিলভিত্তিক অনুসন্ধানে দেখিয়েছেন, তাসাউফ ও জিহাদ কখনো পৃথক ও পরস্পরবিরোধী ছিল না। সুফি সাধকেরা কখনোই নিজেদের কেবল নফসের বিরুদ্ধে জিহাদে সীমাবদ্ধ রাখেননি। ইসলামের অধিকাংশ যুদ্ধাভিযানেই তাঁরা ছিলেন সামনের কাতারে। লড়াই করেছেন সমান দৃঢ়তায়। পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে তাঁরা সমুন্নত করেছেন বিজয়ের ঝাণ্ডা। আবার মুজাহিদরাও সুফি সাধকদের সাথে গভীর সম্পর্ক রাখতেন। তাঁদের নির্দেশনা মেনে চলতেন। তাঁদের থেকে দীক্ষা গ্রহণ করতেন।

তাবেয়ি ও তাবে-তাবেয়িদের যুগ থেকে শুরু করে, ক্রুসেড ও মঙ্গোল প্রতিরোধ, উসমানি আমল ও বাংলা অঞ্চল এবং ককেশাস, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন বালাকোট ও শামেলীর আধুনিক উপনিবেশবিরোধী সংগ্রাম—সবখানেই সুফি ও মুজাহিদের ইতিহাস ছিল অভিন্ন। এসকল অধ্যায়ের ঐতিহাসিক তথ্য-প্রমাণ তুলে ধরেই পাঠককে এক নতুন সত্যের মুখোমুখি দাঁড় করাবে ‘সুফি মুজাহিদদের ইতিহাস’।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন