kalantor-5 (কালান্তর-৫ (চব্বিশের বিপ্লব))

কালান্তর-৫ (চব্বিশের বিপ্লব)

৳230.00
৳170.00
26 % ছাড়

২০২৪-এর জুলাই-আগস্টে দেশবিদেশের মানুষ দেখেছে নতুন এক বাংলাদেশ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ্য ছাত্রসমাজের নেতৃত্বে সংগঠিত জুলাই বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কীভাবে পুরো জাতিকে এক হতে হয়। অন্যায়-অপশাসনের বিরুদ্ধে কীভাবে বীরের মতো লড়াই করে, জীবন উৎসর্গ করে বিজয় ছিনিয়ে আনতে হয়।
চব্বিশের বিপ্লবের ছয় মাস পেরিয়েছে। এ সময়ে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হয়েছে আর কেমন হওয়ার কথা ছিল, সেটা অবশ্যই পর্যালোচনার দাবি রাখে।

আশা-হতাশা, সাফল্য-ব্যর্থতার মিশেলে চলছে বিপ্লব-পরবর্তী দিনগুলো। তবে আমরা হতাশ হতে চাই না, আশা নিয়েই বরং আগামীর দিকে তাকিয়ে আছি। অপেক্ষা করছি আরও একটি সোনালি ভোরের। এ জন্য বিপ্লবের তাৎপর্য যেমন ধারণ করতে হবে, তেমনি বিপ্লব যেন বেহাত না হয়, সেই বন্দোবস্তও করতে হবে। কালান্তর ম্যাগাজিনের ৫ম সংখ্যার বিষয় ‘চব্বিশের বিপ্লব’। এতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক
দিনগুলোর ঘটনাপ্রবাহ যেমন আছে, তেমনি আন্দোলনের প্রাণভোমরাদের পাশাপাশি বরেণ্য অনেক লেখক তাদের লেখায় বিপ্লব নিয়ে আলোচনা-পর্যালোচনা করেছেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, সেই ধারণাও দিয়েছেন। এ ছাড়া ঝরঝরে কিছু স্মৃতিগদ্যও আছে। সব মিলিয়ে ম্যাগাজিনটি পড়ে পাঠক অনেক কিছু যেমন জানতে পারবেন, তেমনি
উত্থাল জুলাই-আগস্টের সেই ভয়ার্ত দিনগুলোতে ফিরে যাবেন কিছুক্ষণের জন্য হলেও।

  • নাম : কালান্তর-৫ (চব্বিশের বিপ্লব)
  • প্রকাশনী: : কালান্তর প্রকাশনী
  • পৃষ্ঠা সংখ্যা : 184
  • ভাষা : bangla
  • বান্ডিং : paperback
  • প্রথম প্রকাশ: 2024

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন