Ruh Ki Alfaz (রুহ কি আলফাজ)

রুহ কি আলফাজ

প্রকাশনী:  নোঙর প্রকাশন
৳240.00
৳144.00
40 % ছাড়

প্রথমেই বইটির প্রচ্ছদ দেখে আমার হৃদয় ছুঁয়ে যায়। এতটাই মায়াবী আর স্নিগ্ধ এই প্রচ্ছদ যে, একবার চোখ পড়লে যেন সেখান থেকে চোখ ফেরানোই দায়! 

বরাবরই আমি একজন শায়েরীপ্রেমী মানুষ। শায়েরীর বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। কিছু কিছু শায়েরী থাকে, যেগুলো শুধু পড়া হয় না—অনুভব করতে হয়। দু-একটি লাইন পড়েই মনের ভেতর অদ্ভুত এক সুকূন নেমে আসে। রুহ কি আলফাজ ঠিক তেমনই একটি বই।

সুমাইয়া হক আপুর কলমে লেখা প্রতিটি শায়েরী যেন হৃদয়ের কোনো না কোনো অপ্রকাশিত অনুভূতিকে ভাষা দিয়েছে। কোথাও মায়া, কোথাও ভালোবাসা, কোথাও বিরহ, আবার কোথাও আত্মার গভীর কোনো অনুভূতি—সবকিছুই খুব সুন্দর ও নরমভাবে ফুটে উঠেছে। কিছু কিছু শায়েরী পড়তে গিয়ে মনে হয়েছে, এ তো আমারই মনের কথা—শুধু আমি বলতে পারিনি, অথচ লেখিকা ঠিকই শব্দে বেঁধে দিয়েছেন! 

বইটির সবচেয়ে ভালো লাগার দিক হলো, এর শব্দগুলো খুব বেশি ভারী নয়; বরং প্রতিটি শায়েরীর মধ্যে এমন এক মায়াবী আবেশ আছে, যা পড়তে পড়তে পাঠককে নিজের অনুভূতির ভেতরেই হারিয়ে যেতে বাধ্য করে। একেকটি পৃষ্ঠা যেন একেকটি অনুভূতির দরজা—খুললেই ভেতর থেকে বেরিয়ে আসে কিছু না-বলা কথা, কিছু চেনা অনুভূতি আর একমুঠো সুকূন।

সবশেষে বলব, রুহ কি আলফাজ শুধু শায়েরীর একটি বই নয়; বরং এটি অনুভূতিপ্রবণ পাঠকের জন্য এক টুকরো মায়া। যারা শায়েরী ভালোবাসেন, শব্দের ভাঁজে অনুভূতি খুঁজে পান, কিংবা কিছু সুন্দর লেখা পড়ে নিঃশব্দে সুকূন পেতে চান—তাদের জন্য বইটি নিঃসন্দেহে ভালো লাগার মতো। 

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন